সর্বশেষ

সারাদেশ

অক্সিজেন সংকটের অভিযোগে শেবাচিমে আগুনে ২ রোগীর মৃত্যু

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৫:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের নতুন মেডিসিন ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ও বিশৃঙ্খলার মধ্যে অক্সিজেন সংকটে দুই রোগীর মৃত্যু হয়েছে। এ সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে আহত হয়েছেন আরও তিন আনসার সদস্য।

মঙ্গলবার (১৭ মার্চ) রাত প্রায় ১১টার দিকে হাসপাতালের নতুন মেডিসিন ভবনের পঞ্চম তলার একটি স্টোর রুমে আগুনের সূত্রপাত ঘটে। স্টোরে থাকা ফোম ও দাহ্য সামগ্রীতে দ্রুত আগুন ছড়িয়ে পড়লে পুরো তলায় ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আশপাশের ওয়ার্ডগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। অনেকেই অসুস্থ রোগীদের কোলে, হুইলচেয়ারে কিংবা স্ট্রেচারে করে নিচে নামাতে থাকেন, ফলে পুরো হাসপাতালে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

এ ঘটনায় নিহতরা হলেন বরিশাল নগরের বারোইঝার হাট এলাকার আবুল হোসেন হাওলাদার (৬৫) এবং পটুয়াখালী সদর উপজেলার কাজী আতাউর রহমান।

প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জানান, প্রথমে ধোঁয়ার গন্ধ পেয়ে সন্দেহ হয়। পরে আগুনের শিখা দেখা গেলে দ্রুত রোগীদের সরিয়ে নেওয়ার চেষ্টা শুরু হয়।

নিহত আতাউর রহমানের স্বজনদের অভিযোগ, রোগীর জন্য জরুরি অক্সিজেন প্রয়োজন হলেও এক অ্যাম্বুলেন্স চালকের কাছে বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি অক্সিজেন সরবরাহ করেননি।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে অতিরিক্ত সতর্কতা গ্রহণ করা হচ্ছে।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মানিকুজ্জামান বলেন, দ্রুত পদক্ষেপের ফলে আগুন বড় আকার ধারণ করতে পারেনি। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে। আগুনে স্টোর রুমে থাকা ফোম ও পুরোনো চিকিৎসা সরঞ্জাম পুড়ে গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন