সর্বশেষ

জাতীয়

ঈদযাত্রা: সাভারের মহাসড়কে স্বস্তি, সন্ধ্যায় বাড়তে পারে চাপ

আবির ইসলাম, সাভার
আবির ইসলাম, সাভার

বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৫:৩৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে সাভারের নবীনগর-চন্দ্রা ও ঢাকা-আরিচা মহাসড়কে এখনো পর্যন্ত স্বস্তিদায়ক পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে এই দুই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি।

তবে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দুপুরের পর থেকে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। বিশেষ করে শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় ধাপে ধাপে ঈদের ছুটি শুরু হওয়ায় বিকেল ও সন্ধ্যার দিকে মহাসড়কে ঘরমুখো মানুষের চাপ উল্লেখযোগ্য হারে বাড়তে পারে।

জানা গেছে, সাভার ও আশুলিয়ার কিছু পোশাক কারখানায় ইতোমধ্যে ঈদের ছুটি শুরু হয়েছে। এসব কারখানার অনেক শ্রমিক গত রাতেই গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। অন্যদিকে, যেসব কারখানা আজও উৎপাদনে রয়েছে, সেগুলোতে দুপুরের পর ছুটি ঘোষণা করা হবে এবং বিকেলের মধ্যেই অধিকাংশ কারখানা বন্ধ হয়ে যাবে। ফলে সন্ধ্যার পর সড়কে যানবাহন ও যাত্রীর সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ পরিস্থিতি মোকাবেলায় ট্রাফিক পুলিশ, জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করার প্রস্তুতি নিয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক রাখতে তারা সড়কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।

ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড ট্রাফিক) আরাফাতুল ইসলাম জানান, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রায় ৯০০ পুলিশ সদস্য মহাসড়কে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, “যতক্ষণ পর্যন্ত সড়কে যাত্রীদের চাপ থাকবে, ততক্ষণ আমাদের সদস্যরা নিরলসভাবে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাবেন।”

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন