জেলা প্রশাসনের ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক পরিদর্শন
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৭:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে আজ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কের পদ্মা সেতু এলাকায় এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিদর্শন করা হয়।
ঢাকা-মাওয়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার জনাব ফারজানা ববি মিতু এবং গজারিয়া এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আবু বকর সিদ্দিক পরিদর্শন কার্যক্রমে অংশ নেন।
পরিদর্শনকালে যানবাহনের কিছুটা চাপ দেখা গেলেও যানবাহন চলাচল স্বাভাবিক ছিল। টোলপ্লাজায় মোটরসাইকেল লেনসহ অন্যান্য লেনেও স্বাভাবিক কার্যক্রম চলমান ছিল। পদ্মাসেতু কর্তৃপক্ষের নতুন নির্মিত বাসে অতিরিক্ত ভাড়া আদায় হচ্ছে কিনা অভিযানকালে তা যাচাই করা হয়। অভিযান পরিচালনার সময় পদ্মা সেতু উত্তর থানার অফিসার ইন চার্জ উপস্থিত ছিলেন। এ সময় আদায়কৃত অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত প্রদান করা হয়।
একইসাথে, সরকারি নির্দেশনা অনুযায়ী তেল বিক্রয় কার্যক্রম তদারকির জন্য আজ ১৭-০৩-২৬ গজারিয়া উপজেলার ফিলিং স্টেশনসমূহ পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ কর্তৃক দাখিলকৃত তথ্যের সঙ্গে তাদের রিজার্ভে মজুত জ্বালানি সরেজমিনে যাচাই করা হয়। ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে সরকারি নির্দেশনা অনুযায়ী ডিজেল, পেট্রোল, অকটেন ও এলপিজি বিক্রয়ের জন্য পরামর্শ দেওয়া হয় এবং অধিক দামে জ্বালানি বিক্রয়সহ যেকোনো অব্যবস্থাপনায় দণ্ডের ব্যাপারে সতর্ক করা হয়। পাশাপাশি ফিলিং স্টেশনে কর্মরত সকলকে ক্রেতাদের সঙ্গে সহনশীল আচরণ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
১২৪ বার পড়া হয়েছে