সর্বশেষ

সারাদেশ

ঈদে কুমিল্লা অংশে মহাসড়কে শৃঙ্খলা রাখতে রোভার স্কাউট মাঠে

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৪:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে মাঠে নেমেছে বাংলাদেশ স্কাউটস-এর শতাধিক রোভার স্কাউট সদস্য।

অতিরিক্ত যানবাহনের চাপ সামাল দিতে তারা পুলিশের সঙ্গে সমন্বয় করে ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে কুমিল্লা হাইওয়ে রিজিয়নের ময়নামতি থানায় আয়োজিত এক মতবিনিময় সভায় রোভার স্কাউট সদস্যদের ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। একই সঙ্গে তাদের প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঈদকে ঘিরে যাত্রীচাপ বাড়ায় যানজট নিরসনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে রোভার স্কাউট সদস্যরা মহাসড়কের কুমিল্লা অংশের আটটি গুরুত্বপূর্ণ যানজটপ্রবণ এলাকায় কাজ করবেন।

এলাকাগুলো হলো—দাউদকান্দি টোলপ্লাজা, গৌরীপুর, চান্দিনা, ময়নামতি ক্যান্টনমেন্ট, আলেখারচর, পদুয়ার বাজার, সোনাগাজী ও চৌদ্দগ্রাম। প্রতিটি এলাকায় পাঁচজন করে মোট আটটি টিম দায়িত্ব পালন করবে।

কুমিল্লা হাইওয়ে পুলিশ রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, বাংলাদেশ স্কাউটস সবসময় দেশের প্রয়োজনে সেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারই ধারাবাহিকতায় কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মুক্ত দলের রোভার স্কাউট সদস্যরা পুলিশের সঙ্গে সমন্বয় করে মহাসড়কে যানজট নিরসনে কাজ করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা রোভারের কমিশনার মাসুক আলতাফ চৌধুরী, রোভার অঞ্চলের লিডার ট্রেইনার প্রতিনিধি মো. আবু তাহের এবং জেলা রোভারের সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটনসহ হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তা ও রোভার স্কাউট সদস্যরা।
 

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন