সর্বশেষ

সারাদেশ

কুমিল্লা সিটিকে মশামুক্ত করতে সমন্বিত কর্মসূচি ঘোষণা

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৩:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা সিটি কর্পোরেশনকে মশামুক্ত নগরীতে রূপান্তরের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি গ্রহণের ঘোষণা দিয়েছেন কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি মোকাবিলায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার কুমিল্লা টাউন হল মাঠে মশক নিধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রশাসক টিপু বলেন, দ্রুত সময়ের মধ্যেই নগরবাসীকে মশার উপদ্রব থেকে স্বস্তি দেওয়া হবে এবং মানুষ মশারি ছাড়াই নিশ্চিন্তে ঘুমাতে পারবে।

তিনি আরও জানান, দেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই বিশেষ কার্যক্রম শুরু করা হয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত ফগিং, লার্ভিসাইডিং এবং পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা হবে, পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হবে।

প্রশাসক টিপু বলেন, কুমিল্লা শহরে মশার উপদ্রব উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় ধারাবাহিকভাবে মশক নিধন কার্যক্রম চালানো হবে এবং মশার অস্তিত্ব না থাকা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; মশা নিয়ন্ত্রণে সাধারণ মানুষের অংশগ্রহণও জরুরি। বাসাবাড়ির আশপাশে জমে থাকা পানি অপসারণ, ড্রেন-নালা পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, প্রকৌশলী আবু সায়েমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন