সর্বশেষ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ইরানের কাছে পাঠানো যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে বলে দাবি করেছেন দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

ওই কর্মকর্তা বলেন, মধ্যস্থতাকারী দুই দেশের মাধ্যমে তেহরানের কাছে প্রস্তাবটি পৌঁছানো হয়। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো ও সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা অন্তর্ভুক্ত ছিল। তবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

তিনি আরও জানান, পররাষ্ট্রনীতি বিষয়ক প্রথম বৈঠকেই মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার প্রশ্নে কঠোর ও অনমনীয় অবস্থান তুলে ধরেন। যদিও ওই বৈঠকে তিনি সরাসরি উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত করা যায়নি।

সম্প্রতি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর পর দায়িত্ব গ্রহণ করেন তার দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি। তার নেতৃত্বে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি সম্পূর্ণ আনুগত্য প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, খামেনির সব নির্দেশ বাস্তবায়নে তারা সর্বদা প্রস্তুত।

এদিকে, ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি-কে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েলি বিমানবাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, ওই হামলায় লারিজানি নিহত হয়েছেন। একইসঙ্গে বাসিজ মিলিশিয়ার প্রধান গোলামরেজা সোলেইমানি নিহত হয়েছেন বলেও দাবি করা হয়েছে।

তবে এসব দাবির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাও জানিয়েছে, লারিজানির মৃত্যুর বিষয়ে ইসরায়েলের দাবি থাকলেও তা এখনো নিশ্চিত হয়নি।

বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন