সর্বশেষ

সারাদেশ

নওগাঁয় সংসদ সদস্যের নেতৃত্বে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম

মামুনুর রশীদ বাবু, নওগাঁ
মামুনুর রশীদ বাবু, নওগাঁ

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৯:৩২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সারাদেশে মশক নিধন ও পরিচ্ছন্নতা বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু শহরের লিটন ব্রিজ ঘাট এলাকায় ছোট যমুনা নদীর তীরে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেছেন।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) এই উদ্যোগে নওগাঁ পৌরসভা, একুশে পরিষদ নওগাঁ এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন অংশগ্রহণ করেছে। কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো ডেঙ্গু প্রতিরোধে মশার বংশবিস্তার রোধ করা, জমে থাকা পানি অপসারণ করা, ময়লা-আবর্জনা পরিষ্কার করা এবং জনসচেতনতা বৃদ্ধি করা।

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য জাহিদুল ইসলাম বলেন, “পরিবেশ পরিচ্ছন্ন রাখা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি সব নাগরিকের কর্তব্য। নাগরিক সেবক হিসেবে জনগণের জন্য কাজ করতে চাই। এখন থেকে প্রতি শনিবার নওগাঁ শহরে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী এবং নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু জার গাফফার। এছাড়া জেলা বিএনপি ও যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন