সর্বশেষ

জাতীয়

বঙ্গবন্ধুর জন্মদিন আজ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৬:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৭তম জন্মবার্ষিকী আজ (১৭ মার্চ)। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

তার বাবা শেখ লুৎফর রহমান এবং মা সায়েরা খাতুন। শৈশবে ‘খোকা’ নামে পরিচিত এই শিশুই পরবর্তীতে বাঙালি জাতির মুক্তির পথপ্রদর্শক হিসেবে ইতিহাসে অমর হয়ে থাকেন।

শৈশব থেকেই গ্রামীণ সমাজের সুখ-দুঃখ ও মানুষের জীবনসংগ্রামের সঙ্গে নিবিড়ভাবে পরিচিত ছিলেন তিনি। জমিদার ও মহাজনদের শোষণ-নিপীড়ন তাকে গভীরভাবে নাড়া দেয়। একই সঙ্গে হিন্দু-মুসলমান সম্প্রীতির পরিবেশে বেড়ে ওঠায় তার মধ্যে গড়ে ওঠে অসাম্প্রদায়িক চেতনা। কিশোর বয়সেই তিনি রাজনীতিতে সম্পৃক্ত হন।

গোপালগঞ্জ মিশন স্কুলে অধ্যয়নকালে ব্রিটিশবিরোধী আন্দোলনে অংশ নিয়ে প্রথমবারের মতো কারাবরণ করেন শেখ মুজিবুর রহমান। এরপর শুরু হয় তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পথচলা।

বাঙালির অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি জীবনের বড় একটি সময় পাকিস্তানের কারাগারে কাটান। ১৯৪৮ সালে ছাত্রলীগ এবং ১৯৪৯ সালে আওয়ামী লীগ গঠনে নেতৃত্ব দেন তিনি। ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, শিক্ষা আন্দোলন, ছয় দফা এবং গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে তিনি হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা।

১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতার ডাক দেন শেখ মুজিবুর রহমান। তার সেই আহ্বানে সাড়া দিয়ে শুরু হয় মুক্তিযুদ্ধ। একই বছরের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণা দেন তিনি।

নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা, প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ রাষ্ট্র। শেখ মুজিবুর রহমান-এর নেতৃত্বেই বিশ্ব মানচিত্রে স্থান পায় স্বাধীন বাংলাদেশ।

তবে স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট এক নির্মম হত্যাকাণ্ডে সপরিবারে নিহত হন এই মহান নেতা। 

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন