সর্বশেষ

সারাদেশ

ভিজিএফের চাল না পেয়ে পলাশবাড়ীতে সড়ক অবরোধ ও মানববন্ধন

কায়সার প্লাবন, গাইবান্ধা
কায়সার প্লাবন, গাইবান্ধা

মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬ ৪:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাইবান্ধার পলাশবাড়ীতে ভিজিএফের চাল না পেয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন বিক্ষুব্ধ কার্ডধারীরা।

সোমবার সকাল ১১টায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের ঠুটিয়াপুকুর এলাকায় মহদীপুর ইউনিয়নের ভুক্তভোগী কার্ডধারী ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণ দাবি করেন।

বক্তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল ইসলাম দুর্নীতির আশ্রয় নিয়ে অন্তত ১৫ জন ভিজিএফ কার্ডধারীকে তাদের প্রাপ্য চাল থেকে বঞ্চিত করেছেন। সোমবার সকালে কার্ডধারীরা চাল নিতে গেলে চেয়ারম্যানের হাতে অনেকে লাঞ্ছিত হয়েছেন বলেও অভিযোগ ওঠে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইউপি সদস্য বাবু মিয়া এবং ভুক্তভোগী শাহিনুর খাতুন ও পারভিন খাতুন। তারা বলেন, সরকারি সুবিধা থেকে গরিব মানুষকে বঞ্চিত করা এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্ত চেয়ারম্যানের অপসারণ দাবি করেন।

সড়ক অবরোধের ফলে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বেলা দেড়টার দিকে অবরোধ তুলে নেন স্থানীয়রা। মানববন্ধনে কার্ডধারীদের পাশাপাশি এলাকার সচেতন মহলের প্রতিনিধিরাও অংশ নেন।
 

১৩০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন