সর্বশেষ

জাতীয়খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
র‌্যাব, স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি প্রধান পদে পরিবর্তন আনল সরকার
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা, দুর্নীতির সুযোগ নেই: আমির খসরু
ভোটের কালি মোছার আগেই তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু : দুলু
আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন
সারাদেশমোংলা বন্দরে ঈদ উপলক্ষে শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘গাছা খাল’ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ শুরু
নরসিংদীতে মহিষাখালী খালের খনন কার্যক্রমের উদ্বোধন
কুয়াকাটায় সরকারি জমি থেকে রেইন-ট্রি চুরি, শ্রমিক নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
'জাল যার, জল তার' নীতি মেনে কাজ করা হবে: নুরুল হক নূর
চট্টগ্রামে বিভিন্ন বাস কাউন্টারে অভিযান: ১১ হাজার টাকা জরিমানা
পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ স্নেহাংশু সরকারের
ইরানে মার্কিন-ইসরাইয়েল হামলা বন্ধের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ
বরিশালে পরিত্যক্ত টয়লেট থেকে যুবকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জে পুলিশের পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণা: ৩জন গ্রেপ্তার
মাগুরা জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন আলি আহমদ
শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পাবনায় প্রতিমন্ত্রী
খাল খননের মাধ্যমে গোপালগঞ্জে ব্যাপক কৃষি উন্নয়ন হবে : প্রতিমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া যাত্রীদের ফেরাতে ব্যবস্থা: পর্যটন প্রতিমন্ত্রী
জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাসুদ রানা প্রধান
কলাপাড়ায় ফসলি জমির মাটি কেটে বিক্রি, বিক্রেতাকে লাখ টাকা জরিমানা
জয়পুরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী
ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক রুকুনোজ্জামান রোকনের দায়িত্ব গ্রহণ
কাটাগাং খাল পুনঃখননের উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
বরিশাল জেলা পরিষদের নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণ করেছেন
শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, চারজন আহত
পটুয়াখালীর কলাপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন নতুন প্রশাসক হারুনুর রশীদ
ঝিনাইগাতীর ইউপি সদস্য ও সাংবাদিককে প্রাণনাশের হুমকি
নাটোরে অন্যায়-সন্ত্রাসের জিরো টলারেন্স ঘোষণা করেছেন এম রুহুল কুদ্দুস দুলু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কুমিল্লাকে আধুনিক পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ইউসুফ মোল্লা টিপুর
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিলকিস জাহান
তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
কলাপাড়ায় জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে পরিবহন চালক ও জেলেরা
ঈদ যাত্রা: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ
ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন এম এ মজিদ
নওগাঁয় খাল খনন প্রকল্প উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
গোপালগঞ্জে আলাদা অভিযানে ২২৫ বোতল কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে যুবকের গলিত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান
ড্রোন–সংক্রান্ত ঘটনার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
খেলাবাতিল হয়ে গেল আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা
রোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

মোংলা বন্দরে ঈদ উপলক্ষে শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মাসুদ রানা, মোংলা
মাসুদ রানা, মোংলা

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মোংলা বন্দরের প্রাণশক্তি হিসেবে পরিচিত শ্রমিক ও কর্মচারীদের মুখে হাসি ফোটাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বন্দর কর্তৃপক্ষ এবং বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশন।

সোমবার (১৬ মার্চ) সকালে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এবারের আয়োজনে মোংলা সমুদ্র বন্দরের মোট ২ হাজার ৮১০ জন তালিকাভুক্ত শ্রমিক ও কর্মচারীর মাঝে উন্নতমানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে উৎসবমুখর পরিবেশে সারিবদ্ধভাবে শ্রমিকদের হাতে এসব উপহার তুলে দেন বন্দর কর্তৃপক্ষের প্রতিনিধি, বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ ও শ্রমিক-কর্মচারীদের প্রতিনিধিরা।

বিতরণ অনুষ্ঠানে মোংলা বন্দর স্টিভিডরস অ্যাসোসিয়েশনের শীর্ষ নেতৃবৃন্দ, বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শ্রমিক-কর্মচারী সংঘের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, “মোংলা বন্দর আজ যে সাফল্যের শিখরে পৌঁছাচ্ছে, তার পেছনে সবচেয়ে বড় অবদান এই ঘাম ঝরানো শ্রমিকদের। তাদের কষ্টের বিনিময়েই সচল থাকে বন্দরের চাকা। ঈদ যেন তাদের পরিবারের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

মোংলা বন্দরে কর্মরত দুই হাজার ৮১০ জন শ্রমিক-কর্মচারীর মাঝে বিতরণ করা হয়েছে ১০ কেজি চাল, ১ কেজি পোলাও চাল, ২ কেজি মশুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১টি লাইফবয় সাবান, ১ কেজি লবন, ৫০০ গ্রাম সেমাই এবং ২০০ গ্রাম প্যাকেট দুধ।

এসময় শ্রমিক নেতা মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে মোংলা বন্দর কর্তৃপক্ষের বিভিন্ন প্রতিনিধি, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, বন্দর ব্যবহারকারী মাহবুবুর রহমান মানিক, মোঃ টুটুল উপস্থিত ছিলেন। শ্রমিক নেতাদের মধ্যে মোঃ মনিরুজ্জামান মনির, কাজী ফারুক, সেতু সহ অন্যান্য নেতৃবৃন্দও ছিলেন।

মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর অ্যাসোসিয়েশন আয়োজনের যুগ্ম সম্পাদক মোঃ মহাসিন সহ অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ও শ্রমিক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের (সিবিএ) সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মোংলা বন্দর কর্তৃপক্ষ, স্টিভিডরস অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক মহসিন সহ শ্রমিক নেতৃবৃন্দ।

সংগঠনের নেতারা জানান, বন্দরে কর্মরত শ্রমিকদের কল্যাণে এবং তাদের জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে। বিশেষ করে উৎসবের সময়গুলোতে শ্রমিকরা যাতে পরিবার-পরিজন নিয়ে সচ্ছলভাবে ঈদ কাটাতে পারেন, তা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

উপহার সামগ্রী গ্রহণ করার সময় আলী আশ্রাফ নামের এক শ্রমিক অনুভূতি প্রকাশ করে বলেন, “বাজারের এই ঊর্ধ্বগতির সময়ে ঈদের আগে খাদ্য সামগ্রী পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। কর্তৃপক্ষের এই আন্তরিকতা আমাদের কাজে আরও উৎসাহ যোগাবে।”

উল্লেখ্য, মোংলা বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে দিনরাত কাজ করে যাওয়া এই শ্রমিকদের জন্য প্রতি বছরই বিশেষ সহায়তার ব্যবস্থা করে আসছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মোংলা বন্দরের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনগুলো।

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন