পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ স্নেহাংশু সরকারের
সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১:০৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি আনুষ্ঠানিকভাবে তার দায়িত্বভার গ্রহণ করেছেন।
সোমবার (১৬ মার্চ) বিকাল সাড়ে তিনটার সময় পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শহিদ হোসেন চৌধুরী তার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করান। এই সময় জেলা প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সোহেলসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাকর্মীরা।
উপস্থিত অতিথিরা নবনির্বাচিত প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তার সফল দায়িত্ব পালন করার প্রত্যাশা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত ১৫ মার্চ সন্ধ্যা ৬টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে স্নেহাংশু সরকার কুট্টিকে পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
১১৮ বার পড়া হয়েছে