সর্বশেষ

জাতীয়খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
র‌্যাব, স্পেশাল ব্রাঞ্চ ও সিআইডি প্রধান পদে পরিবর্তন আনল সরকার
২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা, দুর্নীতির সুযোগ নেই: আমির খসরু
ভোটের কালি মোছার আগেই তারেক রহমানের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু : দুলু
আজ থেকে বিমানবন্দর স্টেশনে থামবে না ঢাকাগামী ৯ ট্রেন
সারাদেশমোংলা বন্দরে ঈদ উপলক্ষে শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘গাছা খাল’ উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পের কাজ শুরু
নরসিংদীতে মহিষাখালী খালের খনন কার্যক্রমের উদ্বোধন
কুয়াকাটায় সরকারি জমি থেকে রেইন-ট্রি চুরি, শ্রমিক নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা
'জাল যার, জল তার' নীতি মেনে কাজ করা হবে: নুরুল হক নূর
চট্টগ্রামে বিভিন্ন বাস কাউন্টারে অভিযান: ১১ হাজার টাকা জরিমানা
পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ স্নেহাংশু সরকারের
ইরানে মার্কিন-ইসরাইয়েল হামলা বন্ধের দাবিতে মাগুরায় বিক্ষোভ সমাবেশ
বরিশালে পরিত্যক্ত টয়লেট থেকে যুবকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জে পুলিশের পরিচয় ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণা: ৩জন গ্রেপ্তার
মাগুরা জেলা পরিষদে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন আলি আহমদ
শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: পাবনায় প্রতিমন্ত্রী
খাল খননের মাধ্যমে গোপালগঞ্জে ব্যাপক কৃষি উন্নয়ন হবে : প্রতিমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতিতে বিদেশে আটকে পড়া যাত্রীদের ফেরাতে ব্যবস্থা: পর্যটন প্রতিমন্ত্রী
জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন মাসুদ রানা প্রধান
কলাপাড়ায় ফসলি জমির মাটি কেটে বিক্রি, বিক্রেতাকে লাখ টাকা জরিমানা
জয়পুরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী
ময়মনসিংহ সিটি করপোরেশনের নতুন প্রশাসক রুকুনোজ্জামান রোকনের দায়িত্ব গ্রহণ
কাটাগাং খাল পুনঃখননের উদ্বোধন: কৃষি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ
বরিশাল জেলা পরিষদের নতুন প্রশাসক দায়িত্ব গ্রহণ করেছেন
শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, চারজন আহত
পটুয়াখালীর কলাপাড়ায় যুবদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দেন নতুন প্রশাসক হারুনুর রশীদ
ঝিনাইগাতীর ইউপি সদস্য ও সাংবাদিককে প্রাণনাশের হুমকি
নাটোরে অন্যায়-সন্ত্রাসের জিরো টলারেন্স ঘোষণা করেছেন এম রুহুল কুদ্দুস দুলু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কুমিল্লাকে আধুনিক পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ইউসুফ মোল্লা টিপুর
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিলকিস জাহান
তারাকান্দায় গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
হরিণাকুন্ডুতে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
কলাপাড়ায় জ্বালানি তেলের তীব্র সংকট, বিপাকে পরিবহন চালক ও জেলেরা
ঈদ যাত্রা: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ
ঝিনাইদহ জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন এম এ মজিদ
নওগাঁয় খাল খনন প্রকল্প উদ্বোধন করলেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু
গোপালগঞ্জে আলাদা অভিযানে ২২৫ বোতল কাশি সিরাপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নিখোঁজের তিন মাস পর মুকসুদপুরে যুবকের গলিত মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া ও জাপান
শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ৫০০ জনকে গ্রেপ্তার করেছে ইরান
ড্রোন–সংক্রান্ত ঘটনার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট স্থগিত
খেলাবাতিল হয়ে গেল আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা
রোমাঞ্চকর ফিনিশে পাকিস্তানকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
সারাদেশ

খাল খননের মাধ্যমে গোপালগঞ্জে ব্যাপক কৃষি উন্নয়ন হবে : প্রতিমন্ত্রী

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

সোমবার, ১৬ মার্চ, ২০২৬ ১২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম এমপি বলেছেন, খাল খননের মাধ্যমে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ও কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের ২৫ বর্গ কিলোমিটার জমির পানি নিষ্কাশন সম্ভব হবে।

একই সঙ্গে প্রায় ১৭শ হেক্টর জমিতে সেচের সুবিধা নিশ্চিত করা যাবে, যা এলাকার কৃষি উন্নয়নে বড় ভূমিকা রাখবে।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রায় ৫ কিলোমিটার খাল সংস্কারের জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৩৪ লাখ ২৫ হাজার টাকা। এর মধ্যে যারা মাথায় ঝুড়ি নিয়ে মাটি খনন করবেন, তাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৩ লাখ ৭০ হাজার টাকা। বাকী কাজ স্কেভেটর ব্যবহার করে সম্পন্ন করা হবে।

সোমবার দুপুরে কোটালীপাড়া উপজেলার কুশলা ইউনিয়নের ধুরাল খাল খননের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। পরে তিনি নিজে কোদাল হাতে নিয়ে খাল কাটা কাজের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, “আজ আমাদের নেতা তারেক রহমান দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪ জেলায় ৫৪টি খাল কাটার কর্মসূচির উদ্বোধন করছেন। ১৯৭৭ সালে এই খাল খননের কার্যক্রম শুরু করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরবর্তীতে দেশের মানুষের কল্যাণে এই খাল খননের কাজ বেগম খালেদা জিয়া সরকারের সময়ও অব্যাহত ছিল।”

তিনি আরও বলেন, “আমাদের দেশের মাটি অত্যন্ত উর্বর। শুধু পানি ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যেমনটি বুঝেছিলেন জিয়াউর রহমান, তেমনি আজও আমাদের নেতা তারেক রহমান এটি উপলব্ধি করেছেন। পানির সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই মাটিতে সোনার ফলন হবে।”

প্রতিমন্ত্রী জানান, দেশের সব জেলায় একযোগে খাল খননের উদ্যোগের পাশাপাশি কৃষকদের সহায়তায় প্রথম কেবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কৃষি ঋণ ১০ হাজার টাকা পর্যন্ত মওকুফ করার। এছাড়া মায়েদের জন্য পাইলট ফ্যামিলি কার্ড প্রকল্প অনুমোদন হয়েছে। আগামী ১৪ এপ্রিল কৃষকদের কৃষি কার্ড বিতরণ করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিমুজ্জামান মোল্যা, গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডাঃ কে.এম বাবর, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস.এম জিলানী। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ্জ জামান, বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ ও কোটালীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার হাওলাদার।

১২৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন