সর্বশেষ

জাতীয়পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গণভোটের রায় বাস্তবায়নে আগে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী
ই-ভ্যাট সিস্টেমে অনলাইন রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ল, ২৯ মার্চ পর্যন্ত সুযোগ
সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ বিকেল ৩টা পর্যন্ত মূলতবি
সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ
সারাদেশময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নিযুক্ত
টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আরো ১ জনের মৃত্যু
কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন
মুন্সীগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা
পিরোজপুরে মাথা কেটে হত্যা: প্রেস ব্রিফিংয়ে চাঞ্চল্যকর তথ্য র‌্যাব ও পুলিশের
নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রতিবাদ সভা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে বিআরটি'র অনুদান
ফরিদপুরে কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ: সোহেল শেখের যাবজ্জীবন কারাদণ্ড
শেরপুর-৩ আসনের উপনির্বাচনে তিন প্রার্থীর প্রতীক বরাদ্দ, ভোট ৯ এপ্রিল
নরসিংদীতে পৃথক ঘটনায় শিশু ও প্রাইভেটকার চালকে মরদেহ উদ্ধার
আন্তর্জাতিকনেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের, গুরুত্বপূর্ণ বৈঠকে অনুপস্থিতি নিয়ে উদ্বেগ
ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলা, বাহরাইনের মানামায় বিস্ফোরণের শব্দ
মধ্যপ্রাচ্যে তিন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি
ইরানের নতুন সর্বোচ্চ নেতার বেঁচে থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
হরমুজ প্রণালিতে মাইন শনাক্তকারী ড্রোন পাঠানোর চিন্তা ব্রিটেনের
খেলারিয়ালের জয়ে ৬৮ মিটার দূর থেকে গুলেরের ইতিহাস গড়া গোল
সারাদেশ

নোয়াখালীতে মাকে মারধর :  যুবককে প্রকাশ্য বাজারে কলসী ঝুলিয়ে শাস্তি

আব্দুর রহিম, নোয়াখালী
আব্দুর রহিম, নোয়াখালী

রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৩:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
নোয়াখালীর সেনবাগ উপজেলার ১নং ছাতারপাইয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড চিলাদী গ্রামে মাংস খেতে চাওয়ায় জন্মধাত্রী মাকে মারধরের ঘটনায় মোঃ শহীদ উল্লাহ (২৬) নামে এক যুবককে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান অভিনব শাস্তি দিয়েছেন।

অভিযুক্তকে গলায় পানি ভর্তি কলসী ঝুলিয়ে প্রকাশ্য বাজারে প্রদক্ষিণ করানো হয়।

রবিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৪৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে চেয়ারম্যানের এই পদক্ষেপকে সমর্থন জানালেও, কেউ কেউ এটিকে মানবাধিকার লঙ্ঘন হিসেবে দেখছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সেনবাগ উপজেলার চিলাদী গ্রামের চৌকিদার বাড়ির আবদুর সোবাহানের ছেলে শহীদ উল্লাহ স্ত্রী ছাগলের গোস্ত রান্না করেছিলেন। বিষয়টি তার মায়ের নজরে এলে, রাতের সাহরিতে কয়েক টুকরা গোস্ত খাওয়ার জন্য তিনি ছেলে শহীদ উল্লাহর কাছে আবেদন করেন। এতে ক্ষিপ্ত হয়ে শহীদ উল্লাহ তার মাকে ধাক্কা দেন এবং মারধর করেন।

ঘটনার পর রবিবার শহীদের মা ইউনিয়ন পরিষদে অভিযোগ করলে চেয়ারম্যান আবদুর রহমান স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে অভিযুক্তকে বাড়ি থেকে ডেকে আনেন। এরপর পরিষদের অনুষ্ঠান চলাকালীন উপস্থিত মহিলাদের সামনে শহীদ উল্লাহর গলায় পানি ভর্তি কলসী ঝুলিয়ে তাকে প্রকাশ্যভাবে শাস্তি দেওয়া হয়। শাস্তি ঘোষণার সময় চেয়ারম্যান জানান, এটি মায়ের সঙ্গে মারধরের ঘটনার প্রতিশোধ নয়, বরং ভবিষ্যতে কেউ যেন এমন আচরণ না করে। এরপর গ্রাম পুলিশ অভিযুক্তকে বাজারে প্রদক্ষিণ করান। স্থানীয় শতাধিক দর্শক এবং ব্যবসায়ীরা এ ঘটনাকে প্রত্যক্ষ করেন।

বাজারে লজ্জায় শহীদ উল্লাহ হাটা-দৌড় করতে অক্ষম হলে গ্রাম পুলিশ তাকে বেত্রাঘাত করতেও দেখা যায়।

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহসিয়া তাবাসসুম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি দেখেছেন, তবে ঘটনার পুরো পরিস্থিতি খতিয়ে দেখবেন। সেনবাগ থানার ওসি মোঃ আবুল বাশার জানান, গ্রাম আদালতের বাইরে চেয়ারম্যানের দেওয়া শান্তি বৈধ নয়। তিনি উল্লেখ করেন, অভিযোগ প্রাপ্ত হলে মোবাইল কোর্ট অথবা থানার মাধ্যমে বৈধ ব্যবস্থা নেওয়া যায়।

চেয়ারম্যান আবদুর রহমান সাংবাদিকদের জানান, অভিযুক্তের মায়ের অভিযোগের ভিত্তিতে শান্তি দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে কেউ মায়ের সঙ্গে এমন আচরণ না করে।

১১৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন