সর্বশেষ

জাতীয়যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু
জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা
সংসদে স্লোগান দেওয়া রেওয়াজের বাইরে : স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত সমাধানের আশ্বাস মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের
এয়ার অ্যাম্বুল্যান্সে আজ সন্ধ্যায় সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
সারাদেশনারায়নগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসা ছেড়ে থানায় আত্মসমর্পণ তিন কারবারির
সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ সীমান্তে অভিনব কায়দায় স্বর্ণ পাচারকালে যুবক আটক
ময়মনসিংহের ভালুকায় ইফতারে ‘বিরিয়ানি খেয়ে’ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ
সিলেটের গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে জবাই করা কিশোরের লাশ উদ্ধার, পাশেই খোঁড়া কবর
নারায়ণগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক
আন্তর্জাতিকইরান যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার তেল নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য স্থগিত করল যুক্তরাষ্ট্র
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ‘বেঁচে থাকলেও গুরুতর আহত’: ট্রাম্প
খেলাট্রাম্পের বক্তব্যের জবাব: ‘ইরানকে বিশ্বকাপ থেকে কেউ বাদ দিতে পারবে না’
সারাদেশ

যথাসময়ে অফিসে না এলে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী দুলু

অয়ন জ্যোতি, লালমনিরহাট
অয়ন জ্যোতি, লালমনিরহাট

শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ ১২:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
যথাসময়ে সরকারি কর্মচারীরা অফিসে উপস্থিত না থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং ইউপি চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণ বিএনপির নির্বাচনী ইশতেহার গ্রহণ করায় বিপুল ম্যান্ডেট দিয়ে দলটিকে ক্ষমতায় বসিয়েছে। তাই ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের কাজ করতে হবে।

এ সময় তিনি খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু, কৃষি ঋণ মওকুফসহ বিভিন্ন অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও ক্যাসিনোসহ বিভিন্ন সামাজিক অপরাধ নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় লালমনিরহাট জেলা প্রশাসনকে দেওয়া মন্ত্রীর ১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি সম্পর্কেও খোঁজখবর নেন তিনি। এছাড়া লালমনিরহাট বিমানবন্দর চালুর বিষয়ে পদক্ষেপ নিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী দ্রুত লালমনিরহাট সফর করবেন বলেও জানান ত্রাণমন্ত্রী।

এর আগে সকালে লালমনিরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় হাসপাতালের অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশ দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন