সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশনারায়ণগঞ্জ বন্দরে র‍্যাবের সাঁড়াশি অভিযান: অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেপ্তার
ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
কিশোরগঞ্জে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
জামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহে তিস্তা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, দুই ঘণ্টা বিলম্বে যাত্রা
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
বোনাসের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি
শিশু রোগীকে ভুল ওষুধ দেয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

ভালুকায় বেতন-বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

আওলাদ রুবেল, ময়মনসিংহ
আওলাদ রুবেল, ময়মনসিংহ

বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১১:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী পরিবহনগুলোকে চরম ভোগান্তিতে পড়তে হয়।

বুধবার (১১ মার্চ) সকাল সাড়ে ১১টা থেকে প্রায় তিন ঘণ্টা ধরে ভালুকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালি এলাকায় শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা অবস্থান নেন। পরে কর্তৃপক্ষের আশ্বাসে তারা মহাসড়ক ছেড়ে যান।

শ্রমিকদের অভিযোগ, ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা এখনও পরিশোধ করা হয়নি। ১০ মার্চ এসব পরিশোধ করার কথা থাকলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয়নি। এর প্রতিবাদেই তারা মহাসড়ক অবরোধ করেন। শ্রমিকদের দাবি, এর আগেও আন্দোলনের মাধ্যমে বকেয়া বেতন আদায় করতে হয়েছে।

সুইং সেকশনের কর্মী লিপি আক্তার বলেন, “ঈদ সামনে। কেনাকাটার বিষয় আছে। কিন্তু আমাদের বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা এখনও দেয়নি। কবে দেবে, কখন দেবে—কেউ কিছু জানায় না। গতকাল জিএম বলেছিলেন আজ কথা বলে বেতন দেওয়া হবে, কিন্তু আজ তিনি কারখানাতেই নেই।”

কাটিং সেকশনের কর্মী শান্ত বলেন, “আমরা প্রায় তিন বছর ধরে এখানে কাজ করছি। বেশ কিছুদিন ধরে কারখানায় নানা সমস্যা চলছে। আমরা অনেক ছাড় দিয়েছি। এখন সামনে ঈদ। বেতন-বোনাস না পেলে আমরা কীভাবে বাড়ি যাব? আমাদেরও পরিবার আছে। কিন্তু মালিকপক্ষ আমাদের কথায় কর্ণপাত করছে না।”

এ বিষয়ে শেফার্ড গ্রুপ জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোকলেছুর রহমান বলেন, “শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় মঙ্গলবার দুপুর থেকে আমাদের ফ্যাক্টরি বন্ধ রয়েছে। আজ সকালেও তারা কাজে না গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে ফেব্রুয়ারি মাসের বেতন আজকের মধ্যেই দেওয়া হবে এবং আগামী ১৫ মার্চ ঈদ বোনাস দেওয়ার আশ্বাস দিলে তারা সড়ক ছেড়ে যায়। তবে মার্চ মাসের বেতন দেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন।”

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫-এর অতিরিক্ত পুলিশ সুপার গোপীনাথ কানজিলাল বলেন, “আজকের মধ্যে ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হবে এবং ১৫ মার্চ বোনাস দেওয়ার আশ্বাস পেয়ে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেছে।”

১৩১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন