সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশজামালপুরে গণধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড
বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি
কলাপাড়ায় হত্যা মামলার সাক্ষীদের হুমকির অভিযোগ, দ্রুত গ্রেপ্তার চায় পরিবার
বোনাসের দাবিতে বরিশাল সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের কর্মবিরতি
শিশু রোগীকে ভুল ওষুধ দেয়ায় সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চুরি, ১৮ লাখ টাকার সম্পদ লুট
গাজীপুরে ৩ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি আটক
কোনাবাড়ীতে মোবাইলের দোকানে অগ্নিকাণ্ড, কোটি টাকার ক্ষয়ক্ষতি
ধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
শিবগঞ্জে বিজিবির পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ ও ট্যাবলেট জব্দ, আটক ১
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
সারাদেশ

বরিশালে ভাঙনের ঝুঁকিতে মেহেন্দিগঞ্জর  কয়েকশ' একর কৃষিজমি ও ঘরবাড়ি

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৯:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বরিশালের আন্দারমানিক ইউনিয়নে নদীতীরবর্তী এলাকায় প্রায় ৫০ হাজার মানুষের বসবাস, যাদের অধিকাংশই কৃষি ও মৎস্য চাষের ওপর নির্ভরশীল।

তবে নদীর প্রায় সাত কিলোমিটার এলাকায় স্থায়ী বাঁধ না থাকায় ভাঙনের ঝুঁকিতে রয়েছে কয়েকশ একর কৃষিজমি ও ঘরবাড়ি। এছাড়া জোয়ারের পানির কারণে তাদের জীবন-জীবিকাও হুমকির মুখে পড়ছে। এ অবস্থায় উপজেলার কাজিরার থানা এলাকার আন্দারমানিক ইউনিয়নের একতার বাজার থেকে আলীখাঁর হাট পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন নদীতীরের বাসিন্দারা।

তারা বলছেন, দীর্ঘদিন ধরে নদীভাঙন ও জোয়ারের পানির সঙ্গে লড়াই করে টিকে আছেন তারা। এ অবস্থায় কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ না হলে ভবিষ্যতে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে এ জনপদ। বিলীন হতে পারে কৃষিজমি ও বসতভিটা।

স্থানীয় সূত্রে জানা গেছে, আন্দারমানিক ইউনিয়নের একতার বাজার থেকে আলীখাঁর হাট পর্যন্ত প্রায় সাত কিলোমিটার নদীতীরবর্তী এলাকায় স্থায়ী বাঁধ নেই। বর্ষা মৌসুম এলেই দুর্ভোগে পড়তে হয় আন্দারমানিক, আজিমপুরসহ কয়েকটি গ্রামের মানুষকে। নদীর স্রোত ও জোয়ারের পানির চাপে আশপাশের অন্তত পাঁচ-সাতটি গ্রাম ঝুঁকির মধ্যে রয়েছে।

স্থানীয় কৃষকদের ভাষ্য, নদীর পানির চাপে প্রতি বছর প্রায় ৪০০-৫০০ একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকে। বর্ষা মৌসুমে জোয়ারের পানি গ্রামে ঢুকে পড়লে আমন ধানসহ বিভিন্ন ফসল নষ্ট হয়ে যায়। অনেক কৃষক বাধ্য হয়ে চাষাবাদ বন্ধ করে দিয়েছেন।

একতার বাজার এলাকার বাসিন্দা আব্দুল করিম বলেন, ‘বর্ষা এলেই আমরা আতঙ্কে থাকি। নদীর পানি গ্রামে ঢুকে পড়ে, ফসল নষ্ট হয়। কোথাও কোথাও নদীভাঙন শুরু হয়েছে। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ না হলে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।’

ভংগা গ্রামের আলীখাঁর হাট এলাকার কৃষক মো. হাবিবুর রহমান বলেন, ‘এ সাত কিলোমিটার এলাকায় টেকসই বাঁধ নির্মাণ করা হলে কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ নদীভাঙন ও জোয়ারের পানির হাত থেকে রক্ষা পাবে। কৃষিজমিও নিরাপদ থাকবে।’

স্থানীয়দের অভিযোগ, নদীতীর রক্ষায় মাঝে মধ্যে অস্থায়ীভাবে মাটি ফেলে বা বালির বস্তা দিয়ে প্রতিরোধের চেষ্টা করা হয়। তবে সেটা দীর্ঘস্থায়ী কোনো সমাধান দেয় না। বরং বর্ষা মৌসুমে আবারো একই সমস্যার মুখোমুখি হতে হয়। একতার বাজার থেকে আলীখাঁর হাট পর্যন্ত স্থায়ী বাঁধ নির্মাণ করা হলে নদীভাঙন রোধের পাশাপাশি জোয়ারের পানি প্রবেশও বন্ধ হবে। এতে রক্ষা পাবে বসতভিটা, কৃষিজমি ও গ্রামীণ সড়ক।

আন্দারমানিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান ও মেম্বর লিটন হাওলাদার জানান, এলাকাবাসীর দাবিটি যৌক্তিক এবং দীর্ঘদিনের। নদীভাঙন ও জোয়ারের পানির কারণে এলাকার মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন