সর্বশেষ

জাতীয়জামিন করিয়ে দেওয়ার নামে এক কোটি টাকা দাবি: তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
বৃহস্পতিবার বসছে ত্রয়োদশ সংসদ, স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ে সিদ্ধান্ত আজ
ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল, ১২ দিনে মোট ৩৯১
সারাদেশধামরাইয়ে গ্যাস বিস্ফোরণ: দম্পতি দগ্ধ, স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক
সিলেটের কানাইঘাটে ৯ দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি
আন্তর্জাতিকহরমুজ প্রণালিতে মাইন বসাচ্ছে ইরান, ‘নজিরবিহীন’ পরিণতির হুঁশিয়ারি দিলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র: উত্তর কোরিয়া
খেলাবিশ্বকাপের পথচলায় পাকিস্তানকে সামনে পাচ্ছে বাংলাদেশ
নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন
খেলা

নিউক্যাসলের মাঠে শেষ মুহূর্তে বার্সার রক্ষা, আতালান্তাকে ৬–১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ১১ মার্চ, ২০২৬ ৫:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে নাটকীয় এক ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডের মাঠ থেকে ড্র নিয়ে ফিরেছে বার্সেলোনা।

অন্যদিকে একই রাতে গোল উৎসবে মেতে ইতালির ক্লাব আতালান্তাকে বড় ব্যবধানে হারিয়েছে বায়ার্ন মিউনিখ।

ইংল্যান্ডের সেন্ট জেমস’ পার্কে শুরু থেকেই চাপে ছিল বার্সেলোনা। দ্রুত আক্রমণে বারবার কাতালানদের রক্ষণভাগকে ব্যস্ত রাখে নিউক্যাসল ইউনাইটেড। ম্যাচের ৮৬তম মিনিটে জ্যাকব মার্ফির বাড়ানো ক্রস থেকে হার্ভি বার্নস গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন। তখন জয় একেবারে হাতের নাগালে চলে আসে নিউক্যাসলের।

তবে যোগ করা সময়ে নাটকীয়ভাবে ম্যাচে ফেরে বার্সেলোনা। দানি ওলমোর ওপর ফাউলের কারণে পেনাল্টি পায় তারা। স্পট কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে দলকে সমতায় ফেরান লামিন ইয়ামাল। ফলে ম্যাচটি ১–১ সমতায় শেষ হয়। বল দখলে এগিয়ে থাকলেও বার্সেলোনা লক্ষ্যে রাখতে পেরেছিল মাত্র দুটি শট, যেখানে নিউক্যাসলের অন টার্গেট শট ছিল চারটি।

এদিকে ইতালিতে আতালান্তার বিপক্ষে ছিল বায়ার্ন মিউনিখের দাপুটে পারফরম্যান্স। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জার্মান জায়ান্টরা। ম্যাচের প্রথম ২৫ মিনিটের মধ্যেই তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বায়ার্ন। ইয়োসিপ স্তানিসিচ, সার্জ গন্যাব্রি ও মাইকেল ওলিসের গোলে এগিয়ে যায় তারা।

দ্বিতীয়ার্ধেও গোলের ধারাবাহিকতা ধরে রাখে বায়ার্ন। নিকোলাস জ্যাকসন, জামাল মুসিয়ালা এবং মাইকেল ওলিসের দ্বিতীয় গোলে ব্যবধান দাঁড়ায় ৬–০। শেষ মুহূর্তে মারিও পাসালিচের একটি গোল আতালান্তাকে কিছুটা সান্ত্বনা দিলেও ম্যাচ শেষ হয় ৬–১ ব্যবধানে বায়ার্ন মিউনিখের জয়ে।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন