সর্বশেষ

জাতীয়‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে : মির্জা ফখরুল
সারাদেশদিনাজপুরে সাব-রেজিস্ট্রি অফিসে নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিককে অপহরণের ৫ ঘণ্টা পর উদ্ধার, মুক্তিপণ ও নগদ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, ১৬ রাউন্ড গুলিসহ আটক ৩
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ১৭.১০ মেট্রিক টন পাট বীজ আটক
চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, আসছে আরও চারটি
গোপালগঞ্জে আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, গ্রেফতার ২
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিল ইরান, ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
খেলাইরানের ৫ নারী ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া
এশিয়ান কাপ থেকে বিদায়ের পর কোচ বাটলারের হতাশা, দায়িত্ব ছাড়ার ইঙ্গিত
সারাদেশ

নিশাচর ব্রাউন বুবক পাখি কলাপাড়ায় উদ্ধার, চিকিৎসার পর মুক্তির প্রস্তুতি

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৬:০৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় একটি বিরল প্রজাতির ব্রাউন বুবক পাখি উদ্ধার করেছে ‘এনিমেল লাভার্স অফ পটুয়াখালী’র কলাপাড়া শাখার সদস্যরা। সোমবার দুপুরে পৌর শহরের সবুজবাগ সংলগ্ন এলাকার একটি বাসা থেকে আহত অবস্থায় পাখিটি উদ্ধার করা হয়।

ঘটনার আগে রবিবার ওই এলাকার বিলকিস জাহান নামের এক নারী তার বাড়ির ছাদে অসুস্থ অবস্থায় থাকা পাখিটিকে উদ্ধার করে প্রানী কল্যাণ সংগঠনের সদস্যদের খবর দেন। পাখিটির ডানপাখায় ক্ষত থাকায় উপজেলা প্রানী সম্পদ কার্যালয় থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, পাখিটি সম্পূর্ণ সুস্থ হলে বন বিভাগের সহায়তায় বনভূমিতে অবমুক্ত করা হবে।

ব্রাউন বুবক বা বাদামী বুবক নিশাচর পেঁচা প্রজাতির, যার চোখ অনেক বড় এবং হলুদ। বড় চোখের কারণে অনেক প্রাণী এই পাখিটিকে ভয় পায়।

বিলকিস জাহানের মেয়ে সুমি বলেন, “রবিবার দুপুরে আমাদের ছাদে অসুস্থ অবস্থায় পাখিটি দেখতে পেয়েছিলাম। মা সেটি ঘরে নিয়ে আসে, আমি পাখিটিকে খাবার দেই ও সুস্থ করার চেষ্টা করি। এরপর সোমবার সকালে আমরা ‘এনিমেল লাভার্স’ সদস্যদের খবর দিই। তারা পাখিটিকে প্রানিসম্পদ অফিসে নিয়ে গিয়ে চিকিৎসা দিয়েছে।”

সংগঠনের সদস্য মো. কাওসার বলেন, “উপকূলীয় এলাকায় আগে এসব পাখি দেখা যেত, কিন্তু বর্তমানে বিরল। আহত অবস্থায় আমরা পাখিটিকে উদ্ধার করেছি এবং প্রানিসম্পদ অফিসে চিকিৎসা করিয়েছি। শীঘ্রই সুস্থ হলে বন বিভাগের সহায়তায় অবমুক্ত করব।”

কলাপাড়া উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান জানিয়েছেন, “পাখিটির ডানপাখায় কিছু ক্ষত রয়েছে, যার কারণে এটি উড়তে পারছে না। চিকিৎসা ও ঔষধ দেওয়া হয়েছে। আশা করছি কয়েক দিনের মধ্যে পাখিটি স্বাভাবিকভাবে উড়তে পারবে।”

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন