সর্বশেষ

জাতীয়‘ফ্যামিলি কার্ড’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের প্রতিশ্রুতি পূরণ হচ্ছে : মির্জা ফখরুল
সারাদেশদিনাজপুরে সাব-রেজিস্ট্রি অফিসে নারী কর্মচারীকে যৌন হয়রানির অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিককে অপহরণের ৫ ঘণ্টা পর উদ্ধার, মুক্তিপণ ও নগদ টাকা ছিনতাই
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, ১৬ রাউন্ড গুলিসহ আটক ৩
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় ১৭.১০ মেট্রিক টন পাট বীজ আটক
চট্টগ্রাম বন্দরে ২৭ হাজার টন ডিজেলবাহী ট্যাংকার, আসছে আরও চারটি
গোপালগঞ্জে আইফোন ও টাকার লোভে কলেজছাত্র সিয়ামকে হত্যা, গ্রেফতার ২
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি বন্ধের হুমকি দিল ইরান, ২০ গুণ শক্তিশালী হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
খেলাইরানের ৫ নারী ফুটবলারকে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া
এশিয়ান কাপ থেকে বিদায়ের পর কোচ বাটলারের হতাশা, দায়িত্ব ছাড়ার ইঙ্গিত
সারাদেশ

রূপগঞ্জে সাংবাদিককে অপহরণের ৫ ঘণ্টা পর উদ্ধার, মুক্তিপণ ও নগদ টাকা ছিনতাই

রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ
রবিউল ইসলাম, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ৫:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে দৈনিক ঘোষণা পত্রিকার প্রতিনিধি মাইনুল ইসলামকে (৪০) অপহরণের ৫ ঘণ্টা পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের কুশাবো এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তবে অপহরণকারীরা দাবি করা মুক্তিপণের একটি অংশ এবং নগদ টাকা ছিনিয়ে নিয়েছে।

ভুক্তভোগী সাংবাদিক মাইনুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারাবো পৌরসভার কর্ণগোপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তার নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান থেকে একদল অস্ত্রধারী তাকে জিম্মি করে। অপহরণকারীরা তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে কুশাবো নামক নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে তাকে চোখ ও মুখ বেঁধে শারীরিক নির্যাতন চালানো হয় এবং পরিবারের কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

মাইনুলের স্ত্রী মাকসুদা রহমান জানান, অপহরণকারীরা বারবার ফোন করে টাকা না দিলে স্বামীকে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে তারা ৫০ হাজার টাকায় রাজি হলে তিনি দুই দফায় বিকাশের মাধ্যমে ২৪ হাজার টাকা পাঠান। এছাড়া অপহরণের সময় মাইনুলের দোকানের ক্যাশ থেকে ৫৮ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

রূপগঞ্জ থানা পুলিশ অপহরণের খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বি জানান, কাঞ্চন ও ভুলতা পুলিশ ফাঁড়ির দুটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। পুলিশের তৎপরতা টের পেয়ে রাত সাড়ে ১১টার দিকে অপহরণকারীরা মাইনুলকে ফেলে রেখে পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, “সাংবাদিক মাইনুলকে উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।”

১৪৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন