মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যা শিশুর অধিকার” স্লোগানকে সামনে রেখে মাগুরায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে রবিবার দুপুরে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম এম সান্তনু চৌধুরী, সহকারী কমিশনার সানজিদা হায়দার নুপুর, জেলা মহিলা পরিষদের সভাপতি কাজী লাবনী জামান, নারী নেত্রী সাবিনা ইয়াসমিন মেরী ও কাজী টেনিস ফারজানা। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল স্বাগত বক্তব্য রাখেন। সভায় নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও নারীর ক্ষমতায়ন নিয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।
অন্যদিকে, সকাল ৯.৩০টায় জেলা স্টেডিয়ামের সামনে এডাব মাগুরা জেলা শাখার উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজী কামরুজ্জামান, সহ-সভাপতি শফিকুল ইসলাম পিন্টু, সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন মেরী। অন্যান্য সদস্যরা ছিলেন কল্যাণী বিশ্বাস, কাজী মফিজুল ইসলাম ও মোঃ শরিফুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন নারী সংগঠনের সদস্যরাও অংশ নেন।
১১২ বার পড়া হয়েছে