মোংলায় সার্ভিস বাংলাদেশ উদযাপন করলো আন্তর্জাতিক নারী দিবস
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী কল্যাণ অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ, রবিবার সকাল সাড়ে ৯টায় মোংলা উপজেলা পরিষদ চত্বরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সার্ভিস বাংলাদেশ। অনুষ্ঠানটি র্যালী, সমাবেশ এবং মানববন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান মিলন। এতে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নুর আলম শেখ, অবু বক্কর ছিদ্দিক, সরদার আব্দুল হান্নান, নারী নেত্রী রাফিয়া জাহান মিশু, ঋতু মন্ডল, উম্মে কুলসুম, মিতু সরদার, রানী আখতার, সুমাইয়া আক্তার যুথি এবং অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, ইপিজেড অঞ্চলের কর্মজীবী নারীদের যাতায়াতের জন্য মোংলা নদীতে আলাদা ঘাট এবং গর্ভবতী নারীদের যাতায়াত সহজ করতে দ্রুত সেতু নির্মাণের দাবি তারা সরকারের কাছে জানিয়েছেন। এছাড়া, ঘরে, সমাজে ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা, পরিবহনে হয়রানি রোধ এবং সাইবার বুলিং প্রতিরোধে টেকসই পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানান।
অনুষ্ঠান র্যালীর মাধ্যমে শেষ হয়।
২২৪ বার পড়া হয়েছে