সারাদেশ
গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা-এর সভাপতিত্বে আজ জেলা আইনশৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশ নেন গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ থেকে মো. মাজেদুর রহমান, গাইবান্ধা-২ (সদর) থেকে মো. আব্দুল করিম, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) থেকে আবুল কাওছার মো. নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) থেকে শামীম কায়সার লিংকন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) থেকে বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান।
পাঁচ সাংসদের উপস্থিতিতে গাইবান্ধায় আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা
স্টাফ রিপোর্টার, গাইবান্ধা
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধা জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা-এর সভাপতিত্বে আজ জেলা আইনশৃঙ্খলা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশ নেন গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ থেকে মো. মাজেদুর রহমান, গাইবান্ধা-২ (সদর) থেকে মো. আব্দুল করিম, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) থেকে আবুল কাওছার মো. নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) থেকে শামীম কায়সার লিংকন এবং গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) থেকে বীর মুক্তিযোদ্ধা ওয়ারেছ আলী প্রধান।
সভায় জেলা জুড়ে মাদক নির্মূল ও শহরের যানজট কমাতে কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
পুলিশ সুপার জসীম উদ্দিন জেলার নিরাপত্তা জোরদারের প্রতিশ্রুতি দেন। জেলা প্রশাসক জানান, জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় একটি শান্ত ও নিরাপদ গাইবান্ধা গড়ার লক্ষ্য রয়েছে।
১২৯ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন