সর্বশেষ

জাতীয়সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলা: বাংলাদেশিসহ নিহত ২, আহত ১২
শরীফ ওসমান হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল মাসুদ ভারতে গ্রেপ্তার
রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
আজ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
নারীদের বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় : পিবিপ্রবি উপাচার্য
সারাদেশসিরাজগঞ্জে একযোগে ১৫ পুলিশ পরিদর্শকের বদলি
চাঁদাবাজির অভিযোগ ‘ভিত্তিহীন’: রাজশাহী মহানগর যুবদলের প্রতিবাদ
চুয়াডাঙ্গায় পটকা বোমা তৈরির সময় বিস্ফোরণ, তিন শিশু আহত
ফেনীতে ছিনতাইকারীদের ধাক্কায় গাড়ী চাপায় আটোরিক্সা চালক নিহত
সাতক্ষীরায় বিকাশ এজেন্টকে কুপিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
সিলেটে ‘কুড়িয়ে পাওয়া স্বর্ণ’ দেখিয়ে প্রতারণা, রিকশাচালক গ্রেপ্তার
পটুয়াখালীতে রাখাইন সম্প্রদায় আগমনের ২৪০ বছর পূর্তি উদযাপন
পটুয়াখালীর কলাপাড়ায় অতিষ্ঠ হয়ে ছাগল ধরে পুলিশে দিলেন এক কৃষক
ফরিদপুরের নগরকান্দা: গ্রাম্য দ্বন্দ্ব ঠেকাতে বিশেষ অভিযান, দেশীয় অস্ত্রসহ ৩২ গ্রেপ্তার
নারায়ণগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ করলেন রাকিবুল ইসলাম
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা
সাতক্ষীরায় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়েও বাবার জানাজা পেল না কয়েদী ছেলে
পঞ্চগড়ে ভাঙারি থেকে উদ্ধার পরিত্যক্ত মর্টার শেল, সেনাবাহিনীর সহায়তায় নিষ্ক্রিয়
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারী নিহত, মটরসাইকেল পুড়িয়ে প্রতিবাদ
জাতীয় সমস্যার সমাধানে সংসদকে কার্যকর করা হবে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি
নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত
পাঁচ সাংসদের উপস্থিতিতে গাইবান্ধায় আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা
রমজান উপলক্ষে রাজশাহীতে যুবদলের দোয়া ও ইফতার বিতরণ
আন্তর্জাতিকইরানের মাটি রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান পেজেশকিয়ানের
হরমুজ প্রণালি বন্ধের পরিকল্পনা নেই, তবে সতর্ক করল ইরান
ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে আবারও হামলার দাবি ইরানের
ইরান ইস্যুতে শুরুতে সমর্থন না দেওয়ায় স্টারমারকে কটাক্ষ ট্রাম্পের
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
সারাদেশ

নারীদের বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয় : পিবিপ্রবি উপাচার্য

আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর
আযরাফ ফাতিন নাফিউ, পিরোজপুর

রবিবার, ৮ মার্চ, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) ‘অধিকার, ন্যায্যতা ও পদক্ষেপ: সব নারী ও কন্যার জন্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (০৮ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন মাঠে এক আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বাংলাদেশের নারীরা আজ আর কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই। হিমালয় জয়ের মতো দুঃসাহসিক অর্জন থেকে শুরু করে খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, গবেষণা এবং বিভিন্ন চ্যালেঞ্জিং পেশায় নারীরা সাফল্যের সঙ্গে এগিয়ে চলেছেন।

তিনি আরও বলেন, বর্তমান সময়েও নারীদের প্রতি সহিংসতা ও বৈষম্যের ঘটনা উদ্বেগজনক। সাইবার বুলিং থেকে শুরু করে পারিবারিক সহিংসতার মতো নানা সমস্যার মুখোমুখি হয়ে দেশের বিভিন্ন স্থানে নারীরা এখনও নির্যাতনের শিকার হচ্ছেন। এসব সমস্যার সমাধানে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়; আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তনও অত্যন্ত জরুরি।

উপাচার্য আরও বলেন, “এক পা দিয়ে যেমন দ্রুত দৌঁড়ানো সম্ভব নয়, তেমনি নারী-পুরুষ উভয়ের সম্মিলিত অংশগ্রহণ ছাড়া একটি দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন করা সম্ভব নয়।” তিনি নারী-পুরুষের সমান অংশগ্রহণের মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং পরিবার ও সমাজে নারীদের সম্মান, সহযোগিতা ও সমঅধিকার নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে নারী দিবস উদযাপনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এমন আয়োজনের মাধ্যমে নারীদের আরও বেশি সম্পৃক্ত করা এবং তাদের অবদানের যথাযথ স্বীকৃতি দিতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

সাইকোলজি বিভাগের প্রভাষক রিয়া রায়হানের সঞ্চালনায় এবং নাজমা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিসংখ্যান বিভাগের প্রভাষক সুমাইয়া সুলতানা। তিনি নারী দিবসের উৎপত্তি, ইতিহাস ও তাৎপর্য তুলে ধরেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন ড. আকতার হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান ড. মো. মুছা খান এবং সাইকোলজি বিভাগের চেয়ারম্যান শারমিন ইসলাম নিপা। বক্তারা বলেন, নারীর অবদান ছাড়া সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন কখনোই সম্ভব নয়। তারা নারীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, তাদের অবদানের স্বীকৃতি এবং ন্যায্যতা, সমঅধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে উপাচার্য ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন