সারাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় দুই পতিতা, একজন খদ্দের এবং এক দেহ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কলাপাড়ায় দেহব্যবসা: দুই পতিতা, খদ্দের ও ব্যবসায়ী গ্রেফতার
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া, পটুয়াখালী
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৯:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় দুই পতিতা, একজন খদ্দের এবং এক দেহ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার রাতে নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের সোহাগ হাওলাদারের বসতঘর থেকে এ চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন সোহাগ হাওলাদার (৪৫), আবু হানিফ (৪২), তানিয়া (৩৬) ও মাহিনুর (৩৫)। এর মধ্যে সোহাগ স্থানীয় হলেও অন্যরা বরগুনা ও মির্জাগঞ্জ থেকে এসেছে।
স্থানীয়রা জানান, সোহাগ দীর্ঘদিন ধরে তার বসতঘরে দেহব্যবসা চালিয়ে আসছিলেন, যা নিয়ে এলাকাবাসী অতিষ্ঠ। পুলিশ ৯৯৯ নম্বরে পাওয়া গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে।
কলাপাড়া থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে এবং চারজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
১১০ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন