সারাদেশ
চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে নাইরুল ইসলাম নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু
আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ
রবিবার, ৮ মার্চ, ২০২৬ ৯:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে নাইরুল ইসলাম নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
রোববার (৮ মার্চ) সকাল ১১টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ডের কোর্টপাড়া মহল্লার কে.এম শাহাবুদ্দিনের বাড়ির পাশে এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাইরুল ইসলাম সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেগুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সকাল থেকে তিনি পৌর এলাকার ড্রেন নির্মাণের কাজ করছিলেন। কাজের সময় পাশের একটি বসত বাড়ির দেয়াল ধসে তার ওপর পড়ে, যার ফলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।
সদর মডেল থানার ওসি নূরে আলম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, “মৃত্যুর বিষয়টি জানার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।”
১০৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন