সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
ঐতিহাসিক ৭ই মার্চ আজ, বাঙালির জীবনে এক অনন্য গৌরবময় দিন
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ : সাকি
সারাদেশময়মনসিংহে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সিলেটে ডিজেলের সঙ্কট, পেট্রোল-অকটেনও মিলছে কম
মেঘনায় ডাকাতের হামলা, গুলিবিদ্ধ জেলের মরদেহ উদ্ধার
মোংলা বাজারে ধরা পড়ল বিরল প্রজাতির বিশাল গোলপাতা মাছ
কক্সবাজার নিখোঁজ নারীর মরদেহ লিফটের নিচ থেকে উদ্ধার
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি গ্রুপের মধ্যে সংঘর্ষ
নাটোরের সিংড়ায় জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীর জরিমানা
নরসিংদীতে কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যা: সৎ পিতার চাঞ্চল্যকর জবানবন্দি
রংপুরে পেট্রোল পাম্পে বিএসটিআইয়ের অভিযান, দুই স্টেশনকে জরিমানা
তেল পাচার ঠেকাতে বাংলাবান্ধা স্থলবন্দরে বিজিবির টহল জোরদার
খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
ফরিদপুরে জ্বালানি তেলের সংকট, চাহিদা অনুযায়ী পাচ্ছেন না চালকরা
কোটালীপাড়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে নদীতে ডুবে শিশুর মৃত্যু
কলাপাড়ায় দু:স্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ শুরু
শাবিপ্রবিতে গাঁজা ও ইয়াবাসহ চার নির্মাণ শ্রমিক আটক
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
সারাদেশ

নাটোরের সিংড়ায় জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীর জরিমানা

মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর
মোস্তাফিজুর রহমান টুটুল, নাটোর

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৩:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নাটোরের সিংড়া উপজেলার নিংগইন এলাকায় জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ মার্চ) দুপুর ২টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রশাসন মাটির নিচে বাঁশের ঝাঁড়ের মধ্যে থাকা ট্যাংকিতে ১০ হাজার লিটার ডিজেল তেল মজুদ রাখার ঘটনা উদঘাটন করে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিংগইন ভাটোপাড়া মহল্লার সততা ট্রেডার্সের মালিক মো. রুবেলকে অন্যায়ভাবে তেল সংরক্ষণ করার অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে আগামীকাল তার দোকানে তেল স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ ও উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত জানান, “কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট সৃষ্টি করে তেল বেশি দামে বিক্রি করার চেষ্টা করছে। মজুদের অনুমতি থাকলেও যথাযথ প্রক্রিয়া না মেনে বেআইনিভাবে তেল মজুদ করায় জরিমানা করা হয়েছে।”

অপরদিকে শেরকোল ও হাতিয়ান্দহ বাজারে জেলা প্রশাসনের অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ধারা ৩৭, ৩৮ ও ৪২ ভঙ্গের অভিযোগে তিনজন দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন বলেছে, নিয়মিত অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন