সর্বশেষ

সারাদেশ

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান: জরিমানা ও সচেতনতা বৃদ্ধি

নেয়ামত হোসেন, চাঁদপুর
নেয়ামত হোসেন, চাঁদপুর

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৩:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
চাঁদপুরে রেলওয়ে হকার্স মার্কেট ও শহীদ মুক্তিযোদ্ধা সড়কের বিভিন্ন পোশাক, কসমেটিকস দোকান এবং রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (৭ মার্চ) দুপুরে এই অভিযানে ভোক্তা সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানকালে বিদেশি কসমেটিকসে আমদানিকারকের স্টিকার না থাকা ও পোশাকের ক্রয় ভাউচারে অসামঞ্জস্যের কারণে ‘৯৯৯৯ টাকার মার্কেট’কে ৫ হাজার টাকা, বিদেশি ব্র্যান্ডের কসমেটিকসের স্টিকার না থাকায় ‘আহাদ কসমেটিকস’-কে ২ হাজার টাকা এবং বাসি মাংস ও খাবার বিক্রির জন্য ‘বাঙালিয়ানা রেস্টুরেন্ট’-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এর ফলে মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।

চাঁদপুর জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো এ ধরনের অনিয়ম পুনরায় না করার অঙ্গীকার করেন।

এছাড়া, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার লঙ্ঘনের ঘটনা রোধের জন্য লিফলেট বিতরণ করা হয়। অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন।

১৫৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন