সর্বশেষ

জাতীয়রাজধানীতে তেল সংকটের প্রভাবে ফিলিং স্টেশনে দীর্ঘ যানজট
প্রধানমন্ত্রী তারেক রহমানের ২০তম কারাবন্দী দিবস আজ
৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল
ঐতিহাসিক ৭ই মার্চ আজ, বাঙালির জীবনে এক অনন্য গৌরবময় দিন
আকস্মিক হাসপাতালে পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, হতাশা প্রকাশ
বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতাই বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ : সাকি
সারাদেশময়মনসিংহে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
সিলেটে ডিজেলের সঙ্কট, পেট্রোল-অকটেনও মিলছে কম
মেঘনায় ডাকাতের হামলা, গুলিবিদ্ধ জেলের মরদেহ উদ্ধার
মোংলা বাজারে ধরা পড়ল বিরল প্রজাতির বিশাল গোলপাতা মাছ
কক্সবাজার নিখোঁজ নারীর মরদেহ লিফটের নিচ থেকে উদ্ধার
গাজীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি গ্রুপের মধ্যে সংঘর্ষ
নাটোরের সিংড়ায় জ্বালানি তেল মজুদ: ব্যবসায়ীর জরিমানা
নরসিংদীতে কিশোরী আমেনা ধর্ষণ ও হত্যা: সৎ পিতার চাঞ্চল্যকর জবানবন্দি
রংপুরে পেট্রোল পাম্পে বিএসটিআইয়ের অভিযান, দুই স্টেশনকে জরিমানা
তেল পাচার ঠেকাতে বাংলাবান্ধা স্থলবন্দরে বিজিবির টহল জোরদার
খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত
ফরিদপুরে জ্বালানি তেলের সংকট, চাহিদা অনুযায়ী পাচ্ছেন না চালকরা
কোটালীপাড়ায় পুকুরে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
সিরাজগঞ্জের তাড়াশে নদীতে ডুবে শিশুর মৃত্যু
কলাপাড়ায় দু:স্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ শুরু
শাবিপ্রবিতে গাঁজা ও ইয়াবাসহ চার নির্মাণ শ্রমিক আটক
আন্তর্জাতিকইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস
খেলাআহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত-নিউজিল্যান্ডের লড়াই
সারাদেশ

খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

শনিবার, ৭ মার্চ, ২০২৬ ২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র হামলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর এক সদস্য নিহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়কোণা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আপন ত্রিপুরা ওরফে সংগ্রাম (২৮)। তিনি পানছড়ি উপজেলার ৫ নম্বর উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকার পদ্মিনী পাড়া গ্রামের মৃত কিরণ মুনি ত্রিপুরার ছেলে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতিপক্ষের গুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে একটি দল পাঠিয়েছে। লাশ উদ্ধার শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টার দিকে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসের ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল পানছড়ি সদর ইউনিয়নের বড়কোণা এলাকায় অবস্থান নেয়। এ সময় ইউপিডিএফ সদস্য আপন ত্রিপুরাকে লক্ষ্য করে কাছ থেকে গুলি করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ইউপিডিএফ জেএসএসের সন্তু গ্রুপকে দায়ী করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে বলেন, দীর্ঘদিন ধরে পানছড়ি এলাকায় খুন, অপহরণসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে সন্তু নেতৃত্বাধীন জেএসএস। তবে প্রশাসন তাদের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় আপন ত্রিপুরার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান ইউপিডিএফ নেতারা। তবে এ বিষয়ে জেএসএসের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন