সারাদেশ
কুড়িগ্রাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কুড়িগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় ১ হাজার প্যান্ট পিস জব্দ
আতাউর রহমান বিপ্লব, কুড়িগ্রাম
শনিবার, ৭ মার্চ, ২০২৬ ৮:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রাম থেকে বিপুল পরিমাণ ভারতীয় কাপড় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭টায় যাত্রাপুরের মাঝিপাড়া ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ২২ বিজিবির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় টহলদল অবৈধভাবে পাচারের জন্য রাখা ১ হাজারটি ভারতীয় প্যান্ট পিস জব্দ করে। বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে বিজিবি দায়িত্ব পালন করছে। তিনি বলেন, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
১২৭ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন