এলেঙ্গা-যমুনা সেতু মহাসড়কে ফ্লাইওভার নির্মাণ ধীরগতি, ঈদে যানজটের শঙ্কা
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৫:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা অংশে ফ্লাইওভার নির্মাণ কাজের ধীরগতির কারণে এই পথের যান চলাচল চ্যালেঞ্জের মুখে পড়ছে।
প্রকল্পের কাজ এখনও শেষ না হওয়ায় ঈদে তিনগুণ বেশি যানবাহন চলাচলের কারণে দীর্ঘ যানজটের শঙ্কা করছেন পরিবহন চালকরা।
স্থানীয় যাত্রীরা জানিয়েছেন, চারলেনের কাজ অসম্পূর্ণ থাকায় আসন্ন ঈদে তারা যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহাতে পারেন। তাই তারা জরুরি ভিত্তিতে কাজ শেষ করার দাবি জানিয়েছেন।
চারলেনের প্রকল্পটি বাস্তবায়ন করছে আব্দুল মোনায়েম লিমিটেড। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, প্রায় ৫০ শতাংশ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং তৃতীয় দফায় সময় বাড়িয়ে দ্রুতগতিতে কাজ চালানো হচ্ছে। তবে ঠিকাদারী প্রতিষ্ঠানের অর্থনৈতিক সংকটের কারণে কাজ কিছুটা ধীরগতিতে এগোচ্ছে।
এলেঙ্গা পৌর প্রশাসক জানিয়েছেন, মহাসড়কে যানজট ও যাত্রী ভোগান্তি কমাতে ইতিমধ্যে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। জেলা পুলিশও ঈদে ঘরমুখী যাত্রীদের নির্বিঘœ যাত্রার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেবে।
স্বাভাবিক সময়ে যমুনা সেতু পারাপারের জন্য ২৪ ঘণ্টায় ১৮–২০ হাজার যানবাহন চলাচল করে। কিন্তু উৎসবের সময় এই সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যায়। তাই মহাসড়কে ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে এখনই তৎপর হওয়ার প্রয়োজন রয়েছে।
১৪০ বার পড়া হয়েছে