ফরিদপুরে কাভার্ডভ্যানের চাপায় পথচারীর মৃত্যু, দুইজন আটক
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৪:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের কৈজুরি ইউনিয়নের তাম্বুলখানা এলাকায় কাভার্ডভ্যানের চাপায় আবুল বেপারী (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৫টা ৫৫ মিনিটে তাম্বুলখানা বাজার সংলগ্ন পাকা সড়কে।
নিহত আবুল বেপারী স্থানীয় তাম্বুলখানা এলাকার বাসিন্দা এবং মো. নাসির বেপারী ও মোছা. সাহার বানুর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সালথা থেকে ফরিদপুরগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো উ-১১-৩২৯৫) বেপরোয়া গতিতে আবুল বেপারীর উপর চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর কভার ভ্যানটি পালানোর চেষ্টা করলে স্থানীয়রা রাস্তা অবরোধ করে গাড়িটি আটক করেন। পরে কোতয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালক মো. তৈয়ব শেখ এবং হেলপার মো. কামাল হোসেনকে আটক করে এবং কভার ভ্যানটি জব্দ করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১২৪ বার পড়া হয়েছে