গোপালগঞ্জে যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত পরীক্ষা সম্পন্ন
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগের আওতায় জেলার ৬ষ্ঠ ব্যাচের বাছাই পর্বের লিখিত পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা যুব উন্নয়ন কার্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
লিখিত পরীক্ষায় মোট ৫৯৩ জন শিক্ষিত যুবক ও যুবতী অংশগ্রহণ করেন। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা ও যোগ্যতার মান যাচাই করে ৭৫ জনকে প্রশিক্ষণার্থীরূপে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতরা তিন মাসের মেয়াদী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে প্রতিদিন ৮ ঘণ্টা ক্লাসের মাধ্যমে অংশগ্রহণকারীরা অনলাইন মার্কেটপ্লেসে কাজ করার কৌশল, ডিজিটাল দক্ষতা বৃদ্ধি ও আয়মুখী কাজের প্রস্তুতি সম্পর্কে শিক্ষা পাবেন। এছাড়া প্রশিক্ষণ চলাকালীন সকাল ও বিকেলের নাস্তা এবং দুপুরের খাবার সরবরাহ করা হবে। অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে প্রতিদিন ২০০ টাকা হারে ভাতা প্রদান করা হবে, যা তিন মাসে মোট প্রায় ১৫ হাজার টাকা হতে পারে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে গোপালগঞ্জের শিক্ষিত বেকার যুবকদের তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ করে তোলা সম্ভব হবে। তারা ঘরে বসে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করতে পারবে এবং দেশের ডিজিটাল অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
১২৪ বার পড়া হয়েছে