সারাদেশ
নেত্রকোণা শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে পুলিশ এক যুবককে আটক করেছে।
নেত্রকোণায় ২ কেজি গাঁজাসহ যুবক আটক
দেবল চন্দ্র দাস, নেত্রকোণা
শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৪:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোণা শহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে পুলিশ এক যুবককে আটক করেছে।
আটককৃত যুবকের নাম সনজিত সরকার (২৯), তিনি মোহনগঞ্জ উপজেলার জিকরলা গ্রামের সুষেন চন্দ্র সরকারের ছেলে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে শহরের রাজুর বাজার এলাকা থেকে সনজিতকে আটক করা হয়। নেত্রকোণা মডেল থানার ওসি মো: আল-মামুন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানের সময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা।
ওসি আরও জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
১২৮ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন
বিজ্ঞাপন