সর্বশেষ

জাতীয়তেল সরবরাহে সীমা বেঁধে দিল বিপিসি, ফিলিং স্টেশনে ভিড়
পাটভিত্তিক আধুনিক স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
বিএনপির দুই দিনের কর্মশালা, উদ্বোধন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান
উত্তরায় গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, ১০ জন দগ্ধ
রোজার বাজারে কিছু পণ্যে স্বস্তি, বাড়তি দাম মুরগি ও মসলার
সারাদেশরংপুরে পেট্রোল-অকটেন সংকট: গ্রাহকরা পাম্প থেকে ফিরে যাচ্ছেন
রাজশাহী বিভাগে তেলের সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ সারি
সালথার পেঁয়াজ চাষিরা আর্থিক সংকটে, বাজারে দাম কমে লোকসান
মিয়ানমারে আটক তিন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে বিজিবি
গাইবান্ধার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের রোগিকে মারধরের অভিযোগ
নারায়ণগঞ্জে তিতাস গ্যাস লিকেজে বিস্ফোরণ: গুরুতর আহত ৩, বাড়ি ক্ষতিগ্রস্ত
নরসিংদীতে সঙ্গবদ্ধ ধর্ষণের শিকার চার সন্তানের মা
মুন্সীগঞ্জে বৃদ্ধাকে হত্যা: দুই বছর পর অভিযুক্ত আটক
আলফাডাঙ্গায় ৪৮তম কাদরিয়া ওরশ প্রশাসনের অনুমতি না থাকায় বন্ধ
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে জাতীয় পাট দিবস উদযাপন
চাঁপাইনবাবগঞ্জের কাজীপাড়ায় ‘মাদকমুক্ত গ্রাম’ ঘোষণা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রভাষককে অপহরণ করে ছিনতাই
মুন্সীগঞ্জে রেলপথের লোহার রেলিং কেটে চুরির সময় তিনজন গ্রেপ্তার
ইরাকের কুর্দিস্তানে খাদ্যে বিষক্রিয়ায় ফেনীর যুবকের মৃত্যু
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ের প্রবাসী আজিজুল হক নিহত
কাশিয়ানীতে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করলেন এমপি
পঞ্চগড়ে নিউ সিটি অফসেট প্রিন্টিং প্রেস জবর দখল চেষ্টার অভিযোগ
গোপালগঞ্জে যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত পরীক্ষা সম্পন্ন
সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজন গ্রেপ্তার
ফরিদপুরে কাভার্ডভ্যানের চাপায় পথচারীর মৃত্যু, দুইজন আটক
সিলেটে দিনদুপুরে নারীর ওপর ছিনতাইয়ের চেষ্টা, সিসিটিভি ফুটেজ ভাইরাল
গাজীপুরে গুলিবিদ্ধ হোসেন আলীর চিকিৎসা ও পুনর্বাসনে বিএনপির সহায়তা
দৌলতপুরে তারাগুনিয়া দারুন্নজাত মহিলা মাদ্রাসার উদ্বোধন
১৩ বছরেও হয়নি ত্বকী হত্যার বিচার: থমকে আছে চার্জশিট
জামালপুরে জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ'র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুরে নিষিদ্ধ জাটকা ধরায় ১৭ জেলে আটক, ১৩ জনকে জরিমানা
সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৩
কোম্পানীগঞ্জে পাথর লুট ও চাঁদাবাজি: জনমনে তীব্র চাঞ্চল্য
ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি শাহাদাৎ, সম্পাদক সোহেল
আন্তর্জাতিকতেল আবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি
দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি ইরানের, নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের ইঙ্গিত আইআরজিসির
খেলাউত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা
সারাদেশ

রংপুরে পেট্রোল-অকটেন সংকট: গ্রাহকরা পাম্প থেকে ফিরে যাচ্ছেন

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বিভাগীয় নগরী রংপুরে বেশির ভাগ পেট্রোল পাম্পে অকটেনের সংকট দেখা দিয়েছে। অন্যদিকে, ২০০ টাকার বেশি পেট্রোল একজন গ্রাহকের কাছে বিক্রি করা হচ্ছে না।

ফলে জ্বালানী তেলের অভাবে যে কোনো সময় পাম্পগুলো বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে গ্রাহকরা বিভিন্ন পাম্পে এসে তেল না পাওয়ায় ফিরে যাচ্ছেন। এমন অবস্থায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে।

আজ শুক্রবার সকাল থেকে রংপুরে অর্ধশতাধিক পেট্রোল পাম্পে অকটেন না থাকার কারণে নোটিশ টাঙানো হয়েছে। অন্যদিকে, পেট্রোল থাকলেও একজন গ্রাহক ২০০ টাকার বেশি তেল কিনতে পারছেন না। নগরীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে, অনেকে মটরসাইকেল ও গাড়ি নিয়ে এসে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন। গ্রাহকরা অভিযোগ করেছেন, ইরান, আমেরিকা ও ইস্রায়েলের মধ্যে সম্ভাব্য যুদ্ধের প্রভাবকে কেন্দ্র করে পাম্পগুলো স্বেচ্ছায় বিক্রি সীমিত করছে। এছাড়া সন্ধ্যার পর পেট্রোল পাওয়া যাবে না বলেও খবর দেওয়া হচ্ছে।

অকটেন না থাকায় মটরসাইকেলসহ অকটেন নির্ভর যানবাহনের চলাচল যে কোনো সময় বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নগরীর শাপলা চত্বরে অবস্থিত বৃহৎ শাপলা পাম্পে গিয়ে দেখা গেছে, দলে দলে মানুষ পেট্রোল ও অকটেন কিনতে আসছেন। বেশির ভাগ গ্রাহক মোটরসাইকেল চালক। পাম্পের কর্মচারী জয়নাল জানিয়েছেন, বৃহস্পতিবার রাত থেকে তাদের পাম্পে অকটেন নেই। পেট্রোল অল্প পরিমাণে থাকলেও শুক্রবার ও শনিবার দুই দিনের চাহিদা মেটানো সম্ভব নয়। তাই প্রতিজন গ্রাহকের জন্য ২০০ টাকার পেট্রোলের বিক্রিতে সীমা রাখা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, সরকারি ছুটি থাকায় রবিবারের আগে ডিপো থেকে তেল আসবে না।

নগরীর মুন্সিপাড়া থেকে আসা গ্রাহক সালাম জানিয়েছেন, ২০০ টাকার পেট্রোল দিয়ে দুই দিনে তাদের মোটরসাইকেল চালানো সম্ভব নয়। অন্যদিকে অকটেন কোন পাম্পে পাওয়া যাচ্ছে না।

সিও বাজার এলাকা থেকে আসা নজরুল ইসলাম জানিয়েছেন, অন্তত ১২টি পাম্প ঘুরে দেখেছেন, কিন্তু কোন পাম্পে অকটেন নেই। তিনি বলেন, অকটেন ছাড়া মোটরসাইকেল চালানো কঠিন। এছাড়া ইরানের যুদ্ধের দোহাই দিয়ে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে কিনা তা যাচাই করা উচিত।

নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ আজিজ পেট্রোল পাম্প এবং সালেক পেট্রোল পাম্পেও একই পরিস্থিতি লক্ষ্য করা গেছে। অকটেন নেই বলে নোটিশ টাঙানো হয়েছে। সেখানে ২০০ টাকার বেশি পেট্রোলও বিক্রি হচ্ছে না। সালেক পেট্রোল পাম্পের ম্যানেজার দুলু জানান, বৃহস্পতিবার রাত থেকে ইরানের সম্ভাব্য যুদ্ধের প্রভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, ফলে গ্রাহকরা তেল কিনতে হুড়োহুড়ি করছেন। চাহিদার তুলনায় কম পরিমাণে তেল থাকায় রেশনিং পদ্ধতিতে বিক্রি করতে হচ্ছে। তবে তিনি আশ্বস্ত করেছেন, জ্বালানী তেলে কোন সংকট হবে না।

গ্রাহকরা এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। অন্যদিকে গ্রামাঞ্চল থেকে ড্রামে করে পেট্রোল নিতে আসলেও পাম্পগুলো বিক্রি করছে না।

বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে খোলা পেট্রোল ও অকটেন কিনতে বড় বড় ড্রাম নিয়ে পাম্পে ভিড় করছেন খুচরা ব্যবসায়ীরা। তারা অভিযোগ করেছেন, কোন পাম্পেই তেল বিক্রি করা হচ্ছে না, ফলে তারা বিপাকে পড়েছেন। শ্যামপুরের খুচরা তেল ব্যবসায়ী আব্দুল মতিন জানিয়েছেন, গ্রামাঞ্চলে প্রতি লিটার পেট্রোল ২ থেকে আড়াইশ টাকায় বিক্রি হচ্ছে। যদি পাম্পগুলো বিক্রি না করে, তাহলে সাধারণ গ্রাহক চরম দুর্ভোগে পড়বেন।

১৪৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন