সর্বশেষ

সারাদেশ

সিলেটে সাংবাদিকের বাসায় দুর্ধর্ষ ডাকাতি, লুটপাট

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৩:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেট নগরীর শাহপরাণ থানাধীন আদিত্যপাড়া এলাকায় এক সাংবাদিকের বাসায় অস্ত্রধারী ডাকাতরা জিম্মি করে লুটপাট করেছে।

সোমবার (২ মার্চ) রাত ৩টার দিকে সেহেরির সময় আলপনা-১৮ নম্বর বাসায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী সাংবাদিক মো. ইসলাম আলী (জাতীয় দৈনিক সোনালী কণ্ঠের বিভাগীয় প্রধান ও সিলেট জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক) বাদী হয়ে শাহপরাণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, দুই-তিন জন মুখোশধারী ডাকাত তার ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে হুমকি দিয়ে লুটপাট চালায়।

ডাকাতরা ৩টি মোবাইল ফোন, ২ ভরি স্বর্ণালঙ্কার, ২৬ ভরি রুপা, নগদ ৯০ হাজার টাকা এবং শিক্ষাগত যোগ্যতার মূল সনদসহ গুরুত্বপূর্ণ নথিপত্র ভর্তি একটি ট্রাঙ্ক নিয়ে যায়। পরবর্তীতে পরিত্যক্ত ট্রাঙ্ক উদ্ধার হলেও নগদ টাকা, স্বর্ণ ও প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে স্থানীয় সন্ত্রাসী ‘মাছ চোরা’ রাজিব (৪০) এবং তার সহযোগী শান্ত (২৮) ও শফিক (৩৫)কে অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, রাজিবের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র নগরীতে ছিনতাই, লুটপাট ও মাদক কারবারসহ নানাবিধ অপরাধ চালাচ্ছে।

শাহপরাণ থানার এসআই মেহেদী হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পুলিশ জানিয়েছে, চক্রটি নিয়মিতভাবে লুটপাট করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে।

ভুক্তভোগী ইসলাম আলী জানিয়েছেন, ডাকাতরা তার স্ত্রীর সঞ্চয় এবং গুরুত্বপূর্ণ সার্টিফিকেটসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত লুটপাটকৃত মালামাল উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

শাহপরাণ থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

৭৩৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন