সর্বশেষ

সারাদেশ

জয়পুরহাটে নানা কর্মসূচিতে জাতীয় পাট দিবস পালন

জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট প্রতিনিধি

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ২:৩৩ অপরাহ্ন

শেয়ার করুন:
‘পাট শিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পাট দিবস পালিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরুল ইসলাম, পাট উন্নয়ন কর্মকর্তা শামসুল আলম, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, পাট ব্যবসায়ী প্রতিনিধি, বীজ উৎপাদক এবং এক পাটচাষী বক্তব্য রাখেন।

আলোচনা সভায় বক্তারা দেশের অর্থনীতিতে পাটের ঐতিহাসিক অবদান তুলে ধরে পাট শিল্পের উন্নয়ন ও এর বহুমুখী ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, পাটভিত্তিক শিল্প সম্প্রসারণের মাধ্যমে দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
 

২০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন