সর্বশেষ

সারাদেশ

দৌলতপুরে তারাগুনিয়া দারুন্নজাত মহিলা মাদ্রাসার উদ্বোধন

আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া
আতিয়ার রহমান, দৌলতপুর, কুষ্টিয়া

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ২:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুরে তারাগুনিয়া দারুন্নজাত মহিলা মাদ্রাসা ও এতিমখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি বকুল মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সহ-সভাপতি শামীম রেজা মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক রাজু আহম্মেদ, পিয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ খন্দকার এবং তারাগুনিয়া কবরস্থান কমিটির সভাপতি আব্দুল কাদের মোল্লা।

বিকেল সাড়ে ৫টায় শুরু হওয়া অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ এবং মাদ্রাসাটির সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ফারুক হোসেন।

দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, নতুন এ প্রতিষ্ঠানটি এলাকার নারী শিক্ষার প্রসার এবং এতিম শিশুদের ধর্মীয় শিক্ষার সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সমাজে নৈতিক ও আদর্শিক শিক্ষা বিস্তারেও এটি সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তারা।

২৭৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন