সর্বশেষ

জাতীয়পাটভিত্তিক আধুনিক স্বাস্থ্যপণ্য উদ্ভাবনে তরুণদের এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
বিএনপির দুই দিনের কর্মশালা, উদ্বোধন করেন দলের চেয়ারম্যান তারেক রহমান
উত্তরায় গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, ১০ জন দগ্ধ
রোজার বাজারে কিছু পণ্যে স্বস্তি, বাড়তি দাম মুরগি ও মসলার
সারাদেশ১৩ বছরেও হয়নি ত্বকী হত্যার বিচার: থমকে আছে চার্জশিট
জামালপুরে জিয়া সাইবার ফোর্স-জেড সি এফ'র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
চাঁদপুরে নিষিদ্ধ জাটকা ধরায় ১৭ জেলে আটক, ১৩ জনকে জরিমানা
সিলেটে স্বেচ্ছাসেবকদল নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত ৩
কোম্পানীগঞ্জে পাথর লুট ও চাঁদাবাজি: জনমনে তীব্র চাঞ্চল্য
রাজশাহীতে সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা
টঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ দোকান পুড়ে ছাই
নওগাঁর আত্রাইয়ে ছুরিকাঘাতে স্ত্রী-কন্যা হত্যা, পরে যুবকের মৃত্যু
জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী গ্রেফতার
পঞ্চগড়ে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় পালিত
আন্তর্জাতিকতেল আবিব লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি
দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি ইরানের, নতুন প্রজন্মের অস্ত্র ব্যবহারের ইঙ্গিত আইআরজিসির
খেলাউত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশের মেয়েরা
সারাদেশ

যশোরে বিজিবির অভিযানে গাঁজা ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল, যশোর
শেখ ফারহান‌ সাদাফ, বেনাপোল, যশোর

শুক্রবার, ৬ মার্চ, ২০২৬ ৭:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যশোরের ধান্যখোলা ও আন্দুলিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫২ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ১১০ বোতল নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৬ মার্চ ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর সদস্যরা এসব মাদকদ্রব্য উদ্ধার করেন।

বিজিবি সূত্র জানায়, যশোর ব্যাটালিয়নের অধীন ধান্যখোলা বিওপির সদস্যরা সীমান্তবর্তী বাহাদুরপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে ৪৯ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করেন। এ সময় মাদক বহনকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এদিকে আন্দুলিয়া বিওপির সদস্যরা পৃথক আরেকটি অভিযানে আরশিংড়ি মাঠের একটি পুকুরপাড় থেকে মালিকবিহীন অবস্থায় আরও ৩ কেজি গাঁজা এবং ১১০ বোতল উইনসেরেক্স (WINCEREX) নামের নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করেন।

উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মোট সিজার মূল্য প্রায় ২ লাখ ২৭ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আটককৃত মাদকদ্রব্য মামলা দায়েরের মাধ্যমে বেনাপোল পোর্ট থানা ও চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করা হচ্ছে। ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন