সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশফরিদপুরে যৌতুক না পাওয়ায় স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
আশাশুনিতে সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরায় সহকারী শিক্ষক ও জামায়াত নেতার জামিন নামঞ্জুর
উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৪:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সিলেটের জৈন্তাপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি উন্নয়ন প্রকল্পে নিয়োজিত বালু ট্রাক আটকে চাঁদা দাবি ও মারধরের অভিযোগে রহমত মারুফ (২২) নামে এক ছাত্রদল নেতাকে পুলিশ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার বিরাখাই হাটিরগ্রাম ওয়াবদার বেড়িবাঁধ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত রহমত মারুফ ওই এলাকার বাসিন্দা এবং স্থানীয় ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, বড় গাং নদীর তীরবর্তী এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন এবং নদী ভাঙন রোধে সরকারি বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ওই প্রকল্পে বালু সরবরাহকারী ট্রাকগুলো যখন বিরাখাই হাটিরগ্রাম এলাকায় পৌঁছায়, তখন রহমত মারুফের নেতৃত্বে ১০-১২ জন যুবক পথরোধ করে। তারা নিজেদের ছাত্রদল নেতা পরিচয় দিয়ে ট্রাক চলাচলের বিনিময়ে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন।

ট্রাকচালক মাহফুজুর রহমান ও প্রকল্পের ম্যানেজার ফারুক আহমদ চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায়। ট্রাকচালককে ট্রাক থেকে নামিয়ে মারধর করা হয় এবং ট্রাকে ভাঙচুর চালানো হয়। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলার সময় অভিযুক্তরা ট্রাকচালকের মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং জামাল আহমদ নামের এক সহযোগী ম্যানেজার ফারুক আহমদের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

ভুক্তভোগী ট্রাকচালক মাহফুজুর রহমান বুধবার জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। স্থানীয়রা অভিযোগ করেছেন, গত ৫ আগস্টের পর থেকে রহমত মারুফ এলাকায় বেপরোয়া হয়ে উঠেছেন। তিনি ছাত্রদলের নাম ব্যবহার করে জমি দখল, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি এবং ভারত থেকে অবৈধভাবে আসা সিগারেট ও কসমেটিকসের সিন্ডিকেট থেকে নিয়মিত মাশোহারা আদায় করে আসছিলেন।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পে বাধা প্রদান এবং চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রহমত মারুফকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। মামলার বাকি আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ ধরনের চাঁদাবাজির কারণে উন্নয়ন কাজের গতি বাধাগ্রস্ত হচ্ছে এবং জানমালের নিরাপত্তা হুমকির মধ্যে পড়ছে। তারা দ্রুত সকল অপরাধীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন