সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে আহ্বান প্রধানমন্ত্রীর
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশফরিদপুরে যৌতুক না পাওয়ায় স্ত্রী হত্যা, স্বামীর যাবজ্জীবন
আশাশুনিতে সহকারী কমিশনারসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
সাতক্ষীরায় সহকারী শিক্ষক ও জামায়াত নেতার জামিন নামঞ্জুর
উল্লাপাড়ার সলপের ঘোলে ফরমালিন, দুটি কারখানাকে জরিমানা
মানিকগঞ্জের শিবালয় ফিলিং স্টেশনে তেলের কৃত্রিম সংকট
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নেতৃত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটে বালু সরবরাহ ট্রাকে চাঁদাবাজি, ছাত্রদল নেতাসহ হামলাকারী গ্রেফতার
ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, জানাজা সম্পন্ন
দিনাজপুর সীমান্তে জ্বালানি তেলের পাচাররোধে বিজিবির সতর্ক অভিযান
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা: আইভীর জামিন আবেদন নামঞ্জুর
মাগুরায় নিষিদ্ধ আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন
জকিগঞ্জে সড়কের ইট চুরির অভিযোগে যৌথ অভিযান, আটক ৬
বঙ্গোপসাগরে নিষিদ্ধ ট্রলিং বোটে মাছ ধরা, ৩৭ জেলে আটক
চাঁদপুরে ইউএনও’র নাম করে ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন, বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেল
ঠাকুরগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুত, ২০ হাজার টাকা জরিমানা
শাহজালাল (রহ.) মাজারে রাজনৈতিক স্লোগানকে ঘিরে সিলেটে বিতর্ক
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে দুর্নীতি: ৩ কর্মকর্তা বদলি, বিভাগীয় ব্যবস্থা নির্দেশ
সুনামগঞ্জে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৩ জন গ্রেপ্তার
ইউএনও'র স্বাক্ষর জাল ও টাকা আত্মসাৎ: সম্পাদক দায়ের করলেন অভিযোগ
মানিকগঞ্জের আন্ধারমানিক বাজারে ২০ দোকান পুড়ে ছাই, দগ্ধ ১
চাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
ধামরাইয়ে কভার্ডভ্যানের চাপায় পুলিশ কনস্টেবলসহ নিহত ২
আন্তর্জাতিকশ্রীলঙ্কার জলসীমায় ইরানি যুদ্ধজাহাজ, সাবমেরিন হামলার আশঙ্কা
ইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

ইবিতে শিক্ষিকা খুন: শিক্ষার্থীদের বিক্ষোভ, দাফন সম্পন্ন, মামলা দায়ের

শামীম বিন সাত্তার
শামীম বিন সাত্তার

বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৪:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা খুনের ঘটনায় সাবেক ডে-লেবারকে দায়ী করে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে।

হত্যাকাণ্ডের পর ময়নাতদন্ত, জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। এছাড়া ইবি থানায় এজহার দায়ের ও মামলা গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ক্যাম্পাসের ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের সামনে থেকে শিক্ষার্থীরা হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। পরে প্রশাসন ভবন চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা। বিক্ষোভে বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান, বিভিন্ন বিভাগের ছাত্র ও ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা দোষীকে চিহ্নিত করে ফাঁসিসহ বেশ কিছু দাবি উত্থাপন করেন।

বিক্ষোভে শিক্ষার্থী জোবায়ের হোসেন মাসুদ জানান, ‘ফজলু গতকাল ডিপার্টমেন্টে যে সময় আসে, তখন স্টাফ, শিক্ষক বা সেকশন অফিসার উপস্থিত ছিলেন না। যে সময় অধ্যাপিকা একা ছিলেন, সেই সময়েই ফজলু ঢুকে হত্যা করেছে। বিভাগের সিনিয়ররা জানেন, ম্যাম খুবই অনেস্ট ব্যক্তি ছিলেন এবং নিয়মমাফিক কাজ করতেন।

ডিপার্টমেন্টের চেয়ারম্যান হওয়ার পর পূর্বের চেয়ারম্যানের আমলে যে ভোগ-দখল চলত, তা সাদিয়া ম্যাম রোধ করেছিলেন। তিনি সবকিছু নিয়ম মাফিক যাচাই করতেন। এ কারণে যেসব কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে দ্বন্দ্ব ছিল, তা মাঝে মাঝে প্রকাশ্যে আসত। আমরা শিক্ষার্থীরা তাদের সতর্ক করেছি। আমরা চাই, সমস্ত তদন্ত হোক এবং দেখানো হোক কোনো শিক্ষক বা কর্মকর্তা-কর্মচারী জড়িত কিনা। এছাড়া ফজলুকে এ ঘটনার জন্য কেউ প্রভাবিত করেছে কি না, তাও বিচার হওয়া উচিত।’

এদিকে সকাল ১০টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ওই শিক্ষিকার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত শেষে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. হোসাইন ঈমাম বলেন, ‘অধ্যাপিকা আসমা সাদিয়া রুনার গলার ডান পাশের নিচের দিকে একটি গভীর ক্ষত পাওয়া গেছে। এটি ধারালো ছুরি বা অন্য কোনো ধারালো অস্ত্রের আঘাতে হয়েছে। গলার বড় রক্তনালী কেটে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মৃত্যু হয়েছে।’

ডা. হোসাইন ঈমাম আরও জানান, অধ্যাপিকার শরীরের বুকে, পিঠে, পেটে ও হাতে প্রায় অন্তত ২০টি আঘাত রয়েছে। তবে এসব আঘাত গভীর নয়।

বিকেল যোহরের পর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহে অধ্যাপিকার জানাজা ও পৌর গোরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজার জন্য ঝিনাইদহ থেকে একটি ও ক্যাম্পাস থেকে তিনটি বাস কুষ্টিয়ার উদ্দেশ্যে বরাদ্দ দেয় প্রশাসন।

ভুক্তভোগী শিক্ষিকার স্বামী মো. ইমতিয়াজ সুলতান ইবি থানায় এজাহার দায়ের করেছেন। জানা গেছে, এজাহারে বিভাগের ডে-লেবার ফজরুল রহমান, সাবেক রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমানকে আসামি করা হয়েছে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, ‘ভিকটিমের স্বামী এজহার দায়ের করেছেন। এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড হয়েছে এবং চারজনকে আসামি করা হয়েছে।’

শিক্ষিকার চার সন্তানের আহাজারিতে পরিবারের সদস্যরা নিস্তব্ধ হয়ে পড়েছেন। স্বামী মো. ইমতিয়াজ সুলতান ইবির ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমানে পলিটেকনিক ইনস্ট্রাক্টর হিসেবে কর্মরত। অধ্যাপিকার চার সন্তান আসমার-তাইয়্যেবা, তাবাসসুম, সাজিদ আবরার ও ছয় মাস বয়সী আমেনা।

জানাজার পর উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আমি ভিসি হওয়ার পর থেকে আসমা সাদিয়া রুনার মতো ভালো মানুষ খুব কম দেখেছি। ঘটনার কথা শুনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। হত্যাকারী চিহ্নিত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও তার পরিবার রাষ্ট্রীয় প্রশাসনের কাছে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করছে এবং কোনো ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা গভীরভাবে শোকাহত। আমরা আল্লাহর কাছে তার পরিবারের জন্য ধৈর্য কামনা করি।’

এর আগে বুধবার রাত ১১টায় বিভাগের সভাপতি সংশ্লিষ্ট কক্ষগুলো সিলগালা করে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। উপস্থিত ছিলেন প্রক্ট অধ্যাপক ড. শাহীনুজ্জমান ও ছাত্র উপদেষ্টা ওবায়দুল ইসলাম। ফ্যাকাল্টি বিল্ডিংয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রহিম উল্ল্যাহ, বিভাগ থেকে ছিলেন সহকারী অধ্যাপক মো. মাহবুবুর রহমান।

এই ঘটনায় শোকপ্রকাশ করে শাস্তি দাবিতে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের জামায়াতপন্থী শিক্ষক সংগঠন গ্রীণ ফোরাম, জিয়া পরিষদ শিক্ষক ইউনিট ও ইউট্যাব। এছাড়া ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ইসলামী আন্দোলন, খেলাফত ছাত্রমজলিশসহ অন্যান্য সংগঠনও বিবৃতি দিয়েছে।

১৮৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন