কাশিয়ানীতে বাস খাদে পড়ে ১৫ যাত্রী আহত
বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৭:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল ইটভাটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গুরুতর আহত ৫ জনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাশিয়ানী থানার ওসি মোঃ মাহফুজুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের বাসটি ঘটনাস্থলে পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে যাত্রীরা আহত হন। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ওসি আরও জানান, দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য মহাসড়ক বন্ধ থাকলেও উদ্ধার কাজ শেষে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে আইনী ব্যবস্থা গ্রহণ করছেন।
স্থানীয়রা জানিয়েছেন, রাতইল ইটভাটা এলাকায় মহাসড়কের উপর স্থাপিত দুটি গতিরোধক প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে থাকে। গাড়ি দ্রুত গতিতে থাকায় এসব রোধক পার হওয়া চালকদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, যার ফলে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে।
১০৩ বার পড়া হয়েছে