সর্বশেষ

জাতীয়আবু সাঈদ হত্যা মামলা : ৯ এপ্রিল ঘোষণা করা হবে রায়
এবারের ঈদে টানা ৭ দিনের ছুটি : মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত
শাহজালাল বিমানবন্দর থেকে আজ ৩৪ ফ্লাইট বাতিল
সারাদেশচাঁপাইনবাবগঞ্জে নারী আসনে লড়াই শুরু, প্রার্থীদের তালিকায় ৭ নেত্রী
জকিগঞ্জে সড়ক থেকে ইট উধাও, ইউএনও’র কাছে লিখিত অভিযোগ
কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর
ভালুকায় ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে হত্যায় গ্রেফতার ২
রূপগঞ্জের চনপাড়ায় পুলিশের অভিযান, বিপুল মাদকসহ গ্রেফতার ৪
জামালপুরে রমজানে নিরাপদ খাদ্যের গুরুত্ব নিয়ে সেমিনার
নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধানকে ছুরিকাঘাতে হত্যা
জামালপুরে ২ বাইকের সংঘর্ষে চাচা-ভাতিজার মৃত্যু
ঝিনাইদহ শৈলকুপায় বাস-ট্রাক সংঘর্ষে ১০ যাত্রী আহত
খুলনার ডাকবাংলা মোড়ে বাটার দোকানে গুলি করে ব্যবসায়ী হত্যা
হাকিমপুরে প্রখ্যাত শিক্ষক মোঃ জনাব আলী মন্ডল আর নেই
আন্তর্জাতিকইরানের সঙ্গে যুদ্ধ ৩ থেকে ৮ সপ্তাহ চলতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরানে স্থল অভিযানে কুর্দি যোদ্ধারা, যুদ্ধের ষষ্ঠ দিনে নতুন মাত্রা
ইরানে নেতৃত্ব পরিবর্তন: আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতবা খামেনি এগিয়ে
খেলাসাকিব আল হাসানের মাঠে ফেরার সম্ভাবনা উজ্জ্বল, পদক্ষেপ নিচ্ছে বিসিবি
টি-টুয়েন্টি বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা না নিউজিল্যান্ড, ইডেনে আজ হাসবে কারা
সারাদেশ

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধে দোকানঘর ভাংচুর

এইচ এম ইমরান, ঝিনাইদহ
এইচ এম ইমরান, ঝিনাইদহ

বৃহস্পতিবার , ৫ মার্চ, ২০২৬ ৭:৫০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ঝিনাইদহের কালীগঞ্জে অসহায় এক পরিবারের নির্মাণাধীন দোকানঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের পরিবারের বিরুদ্ধে।

এ ঘটনা ঘটে বৃহস্পতিবার ভোরে কালীগঞ্জ উপজেলা শহরের আড়পাড়ায়।

ভুক্তভোগী পরিবার জানায়, আড়পাড়া গ্রামের ৪৯ দাগের ৪৭ শতক জমি তারা পৈত্রিক সূত্রে উত্তরসূরি হিসেবে পেয়েছেন। দীর্ঘদিন অর্থনৈতিক সমস্যার কারণে জমিটি পরিত্যক্ত ছিল। সম্প্রতি তারা সেখানে দোকানঘর নির্মাণ করতে গেলে বাধার সম্মুখীন হন সাবেক এমপি আব্দুল মান্নানের স্ত্রী শামীমআরা।

ভুক্তভোগীরা বলেন, উচ্চ আদালত থেকে পক্ষে রায় পাওয়া সত্ত্বেও বৃহস্পতিবার ভোররাতে শামীমআরার দেবরসহ তার সহযোগীরা দোকানঘর ভেঙে দিয়েছে।

রহিমা খাতুন বলেন, “আমার বাবার মৃত্যুর পর আমাদের কাছে টাকা না থাকার কারণে জমিতে কিছুই করতে পারিনি। এখন ঘর নির্মাণ করতে গেলে এমপির স্ত্রী দাবি করছেন জমিটি তাদের। আমরা জমি বিক্রি বা দান করিনি, তাহলে তাদের অধিকার কীভাবে হলো?”

অপর ভুক্তভোগী আকলিমার ছেলে আসলাম খান অভিযোগ করেন, “সাবেক ক্ষমতাশালী আওয়ামী লীগের সময়ে জাল দলিলের মাধ্যমে আমাদের জমি লিখে নেওয়া হয়েছে। আমরা উচ্চ আদালতের রায় পেয়েছি। ঘর তৈরি করলে তারা ভেঙে দিয়েছে। আমরা চাই ন্যায্য বিচার।”

অভিযুক্ত সাবেক এমপির স্ত্রী শামীমআরা অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘর ভাঙার মতো কোনো কাজ আমরা করি নি। জমিটি আমাদেরই।”

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন বলেন, “ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আমরা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।”

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন