সর্বশেষ

জাতীয়ব্যাংক একীভূত চলবে, খেলাপি ঋণ আদায়ে বিকল্প পদক্ষেপের পরামর্শ গভর্নরের
জনগণের ম্যান্ডেটকে আদালতে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়: নাহিদ ইসলাম এমপি
মাদক, মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে হাসনাত
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
সারাদেশহোলি উৎসবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে
বরগুনায় শ্রীকৃষ্ণের দোল উৎসবে রঙের উচ্ছ্বাস
মাগুরায় দোল পূর্ণিমায় রঙের উৎসব, ভক্তদের ঢল
আন্তর্জাতিকইরানের পাল্টা হামলায় সৌদি আরব ও বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু
সৌদি আরবে হামলা আসন্ন, মার্কিন কনস্যুলেটে কেউ আসবেন না: মার্কিন দূতাবাস
খেলাসালমানদের ৫০ লাখ রুপি জরিমানাকে ‘সংকীর্ণ মানসিকতা’ বললেন আফ্রিদি
সারাদেশ

রংপুরে মার্কিন-ইসরাইলি হামলার বিরুদ্ধে মানববন্ধন

লিয়াকত আলী, রংপুর
লিয়াকত আলী, রংপুর

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
রংপুরে ইরান ও মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরাইলি সামরিক আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ রংপুর জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সিপিবি রংপুর জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ রংপুর জেলা আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, বাংলাদেশ জাসদ রংপুর জেলা সভাপতি শাহীনুর রহমান বাদল, সিপিবি জেলা সাধারণ সম্পাদক কাফি সরকার, বাসদ মার্ক্সবাদী রংপুর জেলা সদস্য সচিব আহসানুল আরেফিন তিতু ও বাসদ জেলা সদস্য সচিব মমিনুল ইসলাম।

সমাবেশে নেতৃবৃন্দ এই হামলাকে আন্তর্জাতিক আইনের উল্লঙ্ঘন ও মার্কিন সাম্রাজ্যবাদের সরাসরি উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, “গাজায় নৃশংস গণহত্যার পর এখন ইসরাইল ও তার পরম মিত্র যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যকে যুদ্ধের আগুনে পুড়িয়ে মারতে চায়। ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত কেবল একটি দেশের ওপর আক্রমণ নয়, এটি বিশ্বশান্তির প্রতি নগ্ন হস্তক্ষেপ।”

নেতৃবৃন্দ আরও বলেন, মার্কিন অস্ত্র ও অর্থ সাহায্য ছাড়া ইসরাইল এই ধরনের হামলা চালাতে পারত না। তারা আশঙ্কা প্রকাশ করেন যে এই যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক অস্থিরতা বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি করবে।

সমাবেশে জাতিসংঘকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানানো হয় এবং দেশবাসীকে এই সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে প্রতিবাদ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন