সর্বশেষ

জাতীয়ব্যাংক একীভূত চলবে, খেলাপি ঋণ আদায়ে বিকল্প পদক্ষেপের পরামর্শ গভর্নরের
জনগণের ম্যান্ডেটকে আদালতে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়: নাহিদ ইসলাম এমপি
মাদক, মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে হাসনাত
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
সারাদেশহোলি উৎসবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে
বরগুনায় শ্রীকৃষ্ণের দোল উৎসবে রঙের উচ্ছ্বাস
মাগুরায় দোল পূর্ণিমায় রঙের উৎসব, ভক্তদের ঢল
আন্তর্জাতিকইরানের পাল্টা হামলায় সৌদি আরব ও বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু
সৌদি আরবে হামলা আসন্ন, মার্কিন কনস্যুলেটে কেউ আসবেন না: মার্কিন দূতাবাস
খেলাসালমানদের ৫০ লাখ রুপি জরিমানাকে ‘সংকীর্ণ মানসিকতা’ বললেন আফ্রিদি
সারাদেশ

ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরে ডায়াবেটিস সচেতনতা দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে ফরিদপুর ডায়াবেটিক সমিতি-এর উদ্যোগে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ভবনের হলরুম-১-এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সমিতির সদস্য সচিব আব্দুস সামাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার রায়হান গফুর, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব কিবরিয়া স্বপন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সভাপতি প্রফেসর ডা. মুস্তাফিজুর রহমান শামীমসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় ডায়াবেটিসের কারণ, লক্ষণ, প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, চিকিৎসা সেবায় ফরিদপুর জেলা অন্যান্য জেলার তুলনায় এগিয়ে রয়েছে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও চিকিৎসায় ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বক্তারা আরও উল্লেখ করেন, ফরিদপুরের নাগরিকদের দল-মতের ঊর্ধ্বে থেকে সেবামূলক প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে। গণতান্ত্রিক পদ্ধতিতে কমিটি গঠন ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহ পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া ফরিদপুরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন