সর্বশেষ

জাতীয়ব্যাংক একীভূত চলবে, খেলাপি ঋণ আদায়ে বিকল্প পদক্ষেপের পরামর্শ গভর্নরের
জনগণের ম্যান্ডেটকে আদালতে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়: নাহিদ ইসলাম এমপি
মাদক, মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে হাসনাত
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
সারাদেশহোলি উৎসবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে
বরগুনায় শ্রীকৃষ্ণের দোল উৎসবে রঙের উচ্ছ্বাস
মাগুরায় দোল পূর্ণিমায় রঙের উৎসব, ভক্তদের ঢল
আন্তর্জাতিকইরানের পাল্টা হামলায় সৌদি আরব ও বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু
সৌদি আরবে হামলা আসন্ন, মার্কিন কনস্যুলেটে কেউ আসবেন না: মার্কিন দূতাবাস
খেলাসালমানদের ৫০ লাখ রুপি জরিমানাকে ‘সংকীর্ণ মানসিকতা’ বললেন আফ্রিদি
সারাদেশ

মাদক, মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে হাসনাত

ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা
ইকবাল হোসেন জোবায়ের, কুমিল্লা

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ মাদক, অবৈধ মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “পরিবেশ ধ্বংস করে কোনো উন্নয়ন হতে পারে না। অবৈধভাবে মাটি কাটলে মামলা অনিবার্য-এখানে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে। এতে বাঁধ ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রতি বছর বন্যায় ফসল, বাড়িঘর ও রাস্তাঘাট ধ্বংস হচ্ছে। এসব ক্ষতি মেরামতে সরকারকে প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করতে হচ্ছে। সামান্য কয়েকজন মানুষের স্বার্থের কারণে জনগণের পাশাপাশি সরকারও দুর্ভোগে পড়ছে।”

মঙ্গলবার (০৩ মার্চ) সকালে উপজেলার মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে এমপি হাসনাত আব্দুল্লাহ ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার ভয়াবহতা তুলে ধরেন এবং বলেন, দুই একর জায়গা থেকে টপসয়েল কাটলে তার প্রভাব আশপাশের ১০-১৫ একর জমির টপসয়েলের ওপর পড়ে। সাময়িক লাভের জন্য আমরা দীর্ঘমেয়াদে কৃষির বড় ক্ষতি ডেকে আনছি।

এছাড়া এলাকায় পরিচালিত ২২টি ইটভাটার অধিকাংশেরই লাইসেন্স নেই উল্লেখ করে তিনি বলেন, যারা সরকারকে ট্যাক্স দিয়ে, পরিবেশের ক্ষতি না করে শর্ত অনুযায়ী ব্যবসা করছেন, তাদের ছাড়া বাকিদের ছাড় দেওয়া হবে না।

পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন কৃষিতে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত মামলা ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এমপি হাসনাত আব্দুল্লাহ নদী-খাল পুনঃখনন ও নাব্যতা ফিরিয়ে আনার মাধ্যমে কৃষিকে টিকিয়ে রাখার ওপরও জোর দেন।

তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে জনগণের কাছেই আমার জবাবদিহিতা; কোনো প্রভাবশালী গোষ্ঠী, দল বা ব্যবসায়ীদের কাছে আমি দায়বদ্ধ নই।”
দীর্ঘ ৩৩ বছর ধরে সামাজিক কার্যক্রম চালিয়ে আসায় মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের প্রশংসা করে এমপি হাসনাত বলেন,

প্রতিটি গ্রাম ও ইউনিয়নে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলতে হবে। তরুণদের ইতিবাচক কাজে যুক্ত করতে পারলে মাদক ও সামাজিক অবক্ষয় অনেকটাই কমে আসবে।
অনুষ্ঠানটি মোহাম্মদপুর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি সোলাইমান কবির মাসুম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আরও বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দেবিদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শহিদুল ইসলাম এবং মাওলানা শহীদুল্লাহ ভূঁইয়া।

অনুষ্ঠান শেষে এলাকার প্রায় পাঁচ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

১০২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন