সর্বশেষ

জাতীয়ব্যাংক একীভূত চলবে, খেলাপি ঋণ আদায়ে বিকল্প পদক্ষেপের পরামর্শ গভর্নরের
জনগণের ম্যান্ডেটকে আদালতে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়: নাহিদ ইসলাম এমপি
মাদক, মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে হাসনাত
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
সারাদেশহোলি উৎসবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে
বরগুনায় শ্রীকৃষ্ণের দোল উৎসবে রঙের উচ্ছ্বাস
মাগুরায় দোল পূর্ণিমায় রঙের উৎসব, ভক্তদের ঢল
আন্তর্জাতিকইরানের পাল্টা হামলায় সৌদি আরব ও বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু
সৌদি আরবে হামলা আসন্ন, মার্কিন কনস্যুলেটে কেউ আসবেন না: মার্কিন দূতাবাস
খেলাসালমানদের ৫০ লাখ রুপি জরিমানাকে ‘সংকীর্ণ মানসিকতা’ বললেন আফ্রিদি
সারাদেশ

ফরিদপুরে মাদক বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, তিনজন গ্রেফতার

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৫:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুর শহরের লক্ষীপুর রেলষ্টেশন বস্তিতে মাদক ব্যবসাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ৩৮ বছর বয়সী বাটুল রাজু নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার রাত পৌনে ১০টার দিকে হৃদয় ও তার সহযোগীরা রাজুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়, কিন্তু রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের পরিবার অভিযোগ করেছেন, হত্যাটি পূর্ব পরিকল্পিত ছিল। স্থানীয়রা জানান, রাজু এবং হৃদয়ের মধ্যে মাদক ব্যবসার টাকার ভাগাভাগা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে কয়েকদিন আগে তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

কোতয়ালী থানার ওসি শহীদুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে নুরুল ইসলামসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে। ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

রাজুর মৃত্যু এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিরাজ করছে।

১০৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন