সর্বশেষ

জাতীয়ব্যাংক একীভূত চলবে, খেলাপি ঋণ আদায়ে বিকল্প পদক্ষেপের পরামর্শ গভর্নরের
জনগণের ম্যান্ডেটকে আদালতে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়: নাহিদ ইসলাম এমপি
মাদক, মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে হাসনাত
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
সারাদেশহোলি উৎসবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে
বরগুনায় শ্রীকৃষ্ণের দোল উৎসবে রঙের উচ্ছ্বাস
মাগুরায় দোল পূর্ণিমায় রঙের উৎসব, ভক্তদের ঢল
আন্তর্জাতিকইরানের পাল্টা হামলায় সৌদি আরব ও বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু
সৌদি আরবে হামলা আসন্ন, মার্কিন কনস্যুলেটে কেউ আসবেন না: মার্কিন দূতাবাস
খেলাসালমানদের ৫০ লাখ রুপি জরিমানাকে ‘সংকীর্ণ মানসিকতা’ বললেন আফ্রিদি
সারাদেশ

গোপালগঞ্জে জাঁকজমকপূর্ণ আয়োজনে দোল পূর্ণিমা ও হোলি উৎসব উদযাপন

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৫:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
গোপালগঞ্জে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা ও হোলি উৎসব নানা ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (০৩ মার্চ) ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে সকাল থেকেই জেলার বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ভক্তদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শাস্ত্রীয় বিধান অনুসারে জেলা শহরের কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির, বটতলা পূজা মণ্ডপ ও খাটরা সার্বজনীন কালিবাড়িসহ বিভিন্ন উপাসনালয়ে পূজা-অর্চনার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে ভক্তরা দোলযাত্রায় অংশ নেন এবং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার প্রতিমাকে দোলনায় বসিয়ে আনুষ্ঠানিকতা পালন করেন।

পূজা শেষে শুরু হয় আনন্দ-উৎসবের পর্ব। ভক্তরা একে অপরকে আবির ও রঙ মাখিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এ উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে গ্রামীণ মেলার আয়োজন করা হয়, যেখানে নানা পণ্যসামগ্রী, খেলনা ও মিষ্টির দোকান বসে।

দোল পূর্ণিমা ভক্তি, প্রেম ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে বিবেচিত। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এই পূর্ণিমা তিথিতেই জন্মগ্রহণ করেন শ্রীচৈতন্য মহাপ্রভু। এ কারণে দিনটি ‘গৌর পূর্ণিমা’ নামেও পরিচিত। ভক্তদের কাছে এটি নামসংকীর্তন, ভক্তি ও ঈশ্বরপ্রেমে আত্মনিবেদনের এক বিশেষ দিন।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন