মোংলায় ইয়াবা ও নগদ অর্থসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৫:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় যৌথ অভিযানে এক আলোচিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ ও কোস্টগার্ড।
এ সময় তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে পৌর শহরের কবরস্থান রোডের দিগন্ত স্কুল সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ রোমান ফকির (২০) পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের রাতারাতি কলোনীর বাসিন্দা মজিবর ফকিরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানা-এর ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ইয়াবা ট্যাবলেট ও নগদ অর্থ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোমান ফকিরসহ তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা দায়ের শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান থানার এই কর্মকর্তা।
২০৫ বার পড়া হয়েছে