সর্বশেষ

জাতীয়ব্যাংক একীভূত চলবে, খেলাপি ঋণ আদায়ে বিকল্প পদক্ষেপের পরামর্শ গভর্নরের
জনগণের ম্যান্ডেটকে আদালতে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়: নাহিদ ইসলাম এমপি
মাদক, মাটি কাটা ও লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে হাসনাত
ঈদযাত্রায় সাভারের নবীনগর-চন্দ্রা মহাসড়কে তীব্র যানজটের শঙ্কা
সারাদেশহোলি উৎসবে হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে
বরগুনায় শ্রীকৃষ্ণের দোল উৎসবে রঙের উচ্ছ্বাস
মাগুরায় দোল পূর্ণিমায় রঙের উৎসব, ভক্তদের ঢল
আন্তর্জাতিকইরানের পাল্টা হামলায় সৌদি আরব ও বাহরাইনে মার্কিন স্থাপনা লক্ষ্যবস্তু
সৌদি আরবে হামলা আসন্ন, মার্কিন কনস্যুলেটে কেউ আসবেন না: মার্কিন দূতাবাস
খেলাসালমানদের ৫০ লাখ রুপি জরিমানাকে ‘সংকীর্ণ মানসিকতা’ বললেন আফ্রিদি
সারাদেশ

কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে নুরালি মহিলা মাদ্রাসা পুড়ে ছাই

বাদল সাহা, গোপালগঞ্জ
বাদল সাহা, গোপালগঞ্জ

মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৪:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তালিমুল কোরআন নুরালি মহিলা মাদ্রাসা সম্পূর্ণ পুড়ে গেছে।

এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

সোমবার (০২ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের নীরবতা ভেঙে হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে এলাকাবাসী চিৎকার-চেঁচামেচি শুরু করেন। খবর পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন।

মাদ্রাসার মোহতামিম মাওলানা আরসাদুল ইসলাম জানান, প্রতিষ্ঠানে এলাকার প্রায় ৮৫ জন ছাত্রী পড়াশোনা করে। প্রতিদিনের মতো রাতের নামাজ শেষে ছাত্রীরা বাড়ি ফিরে যাওয়ার পরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনি বলেন, “আমরা খবর পেয়ে এসে দেখি পুরো ঘর আগুনে দাউ দাউ করে জ্বলছে। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তবে তারা পৌঁছানোর আগেই মাদ্রাসার সবকিছু পুড়ে যায়।”

আগুনে মাদ্রাসার আসবাবপত্র, কিতাব ও প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী সম্পূর্ণ নষ্ট হয়েছে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ক্ষতিগ্রস্ত মাদ্রাসা পুনর্নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন মাদ্রাসা কর্তৃপক্ষ।

১০৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন