জামালপুরে যাকাতের গুরুত্ব নিয়ে সেমিনার, সরকারি ফান্ডে দানের আহ্বান
মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬ ৪:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে জামালপুর সদর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন, জামালপুর জেলা শাখা।
সরকারি যাকাত ফান্ডে অর্থ সংগ্রহের লক্ষ্যে আয়োজিত “যাকাতের গুরুত্ব ও তাৎপর্য” শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার এবং মাওলানা আবুল কাশেমসহ অন্যান্য বক্তারা।
বক্তারা বলেন, ইসলামের অন্যতম স্তম্ভ যাকাত সমাজে সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে এবং দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ প্রদান করে সমাজের সামগ্রিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতার চেতনায় সবাইকে একযোগে উৎসব পালনেরও আহ্বান জানানো হয়।
১০৪ বার পড়া হয়েছে